গত সপ্তাহে রিয়েলমি সম্পর্কে একটি খবর পাওয়া গেছিল যেখানে বলা হয় কোম্পানি এমন একটি ফোনের ওপর কাজ করছে যা পপ আপ সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হবে। একটি ভিডিওতে ফোনটির ছবি প্রথম লিক হয় যেখানে ফোনটির প্রথম ঝলক দেখা গেছিল। ভিডিওতে লিক হওয়ার পর Realme CMO Xu Qi অফিসিয়ালি জানান কোম্পানির আগামী সেলফি ক্যামেরাওয়ালা স্মার্টফোন Realme X নামে লঞ্চ করা হবে। এবার কোম্পানি ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে জানিয়ে দিয়েছে। Realme X 15 মে টেক মঞ্চে পেশ করা হবে।
আবার ব্যানড হলো PUBG, এবার কি ভারতের পালা?
লঞ্চ ডিটেইলস
রিয়েলমি চায়না তাদের আগামী স্মার্টফোন Realme X এর লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে একটি লঞ্চ টিজার জারি করে হয়েছে যেখানে ফোনটির লঞ্চ তারিখ বলা হয়েছে। আগামী 15 মে চীনে রিয়েলমি একটি ইভেন্টের আয়োজন করেছে এবং এই ইভেন্টের মঞ্চেই কোম্পানি তাদের Realme X ফোনটি লঞ্চ করবে। প্রসঙ্গত চীনের একটি শপিং সাইট আরও জানিয়েছে Realme X এর সঙ্গে কোম্পানি Realme X Youth Edition নামে আরও একটি ফোন লঞ্চ হবে।
ভারতেও হবে লঞ্চ
আগামী 15 মে চীনে লঞ্চের পর Realme X ও Realme X Youth Edition খুব তাড়াতাড়ি ভারতেও লঞ্চ করা হতে পারে। রিয়েলমির এই আগামী স্মার্টফোন Bureau of Indian Standards অর্থাৎ বিআইএস ওয়েবসাইটেও লিস্টেড করা হয়েছে। BIS ওয়েবসাইটে Realme X ফোনটি ওপ্পো ইন্ডিয়া সাবমিট করিয়েছে। এই ওয়েবসাইটে Realme X তিনটি মডেল নাম্বার লিস্টেড করা হয়েছে যা হল RMX1901, RMX1941 ও RMX1945। এই লিস্টিং থেকে একদিকে যেমন এটা জানা গেছে যে এই ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে তেমন আরও মনে করা হচ্ছে এই তিনটি মডেল নাম্বার ফোনটির তিনটি ভেরিয়েন্টের জন্য।
Xiaomi Redmi Note 7 মহাকাশে পাঠানোর পর কি হল? দেখুন ফোটো
Realme X
RealMe X ফোনটি সর্বপ্রথম কোম্পানির একটি ভিডিওতে দেখা যায়। এই ভিডিওটি কোম্পানির একটি থীম সঙের ভিডিও যেখানে RealMe X এর একটি ঝলক দেখানো হয়। ভিডিওতে ফোনটির ফুল ভিউ ডিসপ্লে দেখা গেছে। ডিসপ্লের ওপরের দিক এবং দুইদিক পুরোপুরি ফোন বডির সঙ্গে মেলানো। ফোনের ডিসপ্লেতে কোনো নচ বা অন্য কোনো সেন্সর দেওয়া হয়নি। ডিসপ্লের নিচের দিকে হালকা বডি পার্ট দেওয়া হয়েছে। ফোনের ডিসপ্লের সাইজও যথেষ্ট বড়। অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে Realme X ফোনটি ফুল স্ক্রিন ডিজাইনের সঙ্গে পেশ করা হবে এবং এটি ব্র্যান্ডের হাইএন্ড স্মার্টফোন হবে।
ভিডিও থেকেই জানা গেছিল এই ফোনের ওপরের প্যানেলে 3.5 এমএম অডিও জ্যাক দেওয়া হয়েছে। টেনার লিস্টিং থেকে এই ফোনের ডুয়েল ক্যামেরার কথা জানা গেছে। ফোনটির ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি তাই মনে করা হচ্ছে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। ফোনটির অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য পাওয়া মাত আপনাদের জানিয়ে দেওয়া হবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











