লঞ্চ হল 50, 55 এবং 65-ইঞ্চির QLED Smart TV, দাম শুরু মাত্র 26999 টাকা থেকে

কম দামে দারুণ ফিচার সহ স্মার্ট টিভি লঞ্চের জন্য জনপ্রিয় ব্র্যান্ড থমসন ভারতের বাজারে তাদের Thomson Phoenix Series এর পরিধি বিস্তার করেছে। এই স্মার্ট টিভিতে ভাইব্রেন্ট স্ক্রিন, দুর্দান্ত স্পিকার, শক্তিশালী প্রসেসর এবং অসাধারণ ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির এই লেটেস্ট টিভি সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Thomson Phoenix Series QLED TV এর দাম

টিভি স্ক্রিন সাইজদাম
50-ইঞ্চির (50QAI1015)26,999 টাকা
55-ইঞ্চির (55QAI1025)30,999 টাকা
65-ইঞ্চির (65QAI1035)43,999 টাকা

 

থমসন ফিনিক্স সিরিজের কিউএলইডি টিভির 50QAI1015 মডেল 26,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে 55QAI1025 মডেল নাম্বার সহ 55 ইঞ্চির স্মার্ট টিভি 30,999 টাকা এবং 65QAI1035 মডেল নাম্বার সহ 65 ইঞ্চির স্মার্ট টিভি 43,999 টাকা দামে বাজারে আনা হয়েছে। আগামীকাল অর্থাৎ 2 মে থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এইসব QLED Smart TV এর সেল শুরু হবে।

Thomson Phoenix Series QLED TV এর ফিচার

থমসন ফিনিক্স সিরিজের কিউএলইডি স্মার্ট টিভিতে 50 ইঞ্চি, 55 ইঞ্চি এবং 65 ইঞ্চির QLED 4k ডিসপ্লে দেওয়া হয়েছে। এই টিভি HDR10, ডলবি ডিজিটাল প্লাস, ট্রু সারাউন্ড সহ ডলবি অ্যাটমস সাপোর্ট করে। এর সঙ্গে এতে মেটালিক বেজল লেস ডিজাইন রয়েছে।

এই Phoenix Series QLED TV-তে 2GB RAM এর সঙ্গে 16GB ইন বিল্ট স্টোরেজ যোগ করা হয়েছে। ল্যাগ ফ্রি এবং স্মুথ মোশন রেটের জন্য এই টিভিতে AI PQ চিপসেট এবং ARM Cortex A55 কোয়াড কোর প্রসেসর রয়েছে। এছাড়া সুন্দর গ্রাফিক্সের জন্য এতে Mali-G312 GPU দেওয়া হয়েছে।

সাউন্ড আউটপুটের জন্য 50-ইঞ্চির টিভিতে 50 ওয়াটের 2 স্পিকার যোগ করা হয়েছে। একইভাবে 55-ইঞ্চি এবং 65-ইঞ্চির স্মার্ট টিভিতে 60 ওয়াটের 4 স্পিকার রয়েছে। এই তিনটি স্মার্ট টিভিই Dolby Atmos + TruSurround সহ মাল্টিপল সাউন্ড মোড সাপোর্ট করে।

এই Thomson Phoenix সিরিজের স্মার্ট টিভিতে 10 হাজারের চেয়েও বেশি অ্যাপ এবং গেম সাপোর্ট করে। এতে Netflix, Prime Video, JioHotstar, Apple TV, Voot, Zee5, Sony LIV এবং Google Play Store রয়েছে।

কানেক্টিভিটি অপশন হিসাবে এই স্মার্ট টিভিতে ডুয়েল ব্যান্ড 2.4GHz + 5GHz ওয়াইফাই, ব্লুটুথ 5.0, 3 HDMI পোর্ট (ARC, CEC) এবং 2 ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে।

থমসনের এই তিনটি লেটেস্ট স্মার্ট টিভি মডেল Google TV। এই তিনটি টিভিতেই Chromecast এবং Airplay রয়েছে, যার ফলে মোবাইল ফোনের কন্টেন্ট সরাসরি টিভির স্ক্রিনে দেখা যায়।

এই টিভি স্ট্যান্ডার্ড, ভিভিড, স্পোর্ট, মুভি, গেম এবং ইউজার সহ 6 পিকচার মোড সাপোর্ট করে। এছাড়া এই টিভি DVB-C, DVB-T/T2 ব্রডকাস্ট স্ট্যান্ডার্ড সাপোর্ট রয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here