6 জিবি র‍্যাম ও এআই ফিচারের সঙ্গে লঞ্চ হল অনার প্লে, জেনে নিন দাম, স্পেশিফিকেশন ও অন্যান্য ফিচার

কিছু দিন আগে অনার ভারতে অনার 9এন ফোনটি পেশ করেছে। মাঝারি দামের এই ফোনটি দারুণ ফিচারযুক্ত। এবার অনার প্লে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি মূলত যারা গেম ভালোবাসেন তাদের জন্য বানানো হয়েছে। সবচেয়ে বড় কথা এতে হুয়াইয়ের সবচেয়ে শক্তিশালী চিপসেট দেওয়া হয়েছে এবং সেই তুলনায় দাম অনেক কম রাখা হয়েছে। ফোনটি এদেশে 19,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং আজ বিকাল 4টের থেকে অনলাইন স্টোর আমাজন ইন্ডিয়ায় সেল শুরু হবে।

ডিজাইন
অনার প্রায় একবছর পর অনার প্লে ফোনটির মাধ্যমে মেটাল ডিজাইন‌ওয়ালা ফোন পেশ করেছে। বিগত কিছু সময় ধরে কোম্পানি গ্লাস বডিসহ ফোন লঞ্চ করে আসছে কিন্তু অনার প্লেতে স্লিক ডিজাইনের মেটাল ফোন দেখা যাবে যার সঙ্গে নচ ডিসপ্লে দেওয়া হয়েছে।


ডিসপ্লে
কোম্পানি ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। এতে 6.3 ইঞ্চির বড় ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আপাতত কোটিং সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

প্রসেসর
অনার প্লে ফোনটি হুয়াইয়ের হাইসিলিকন কিরীন 970 চিপসেটে রান করে এবং এতে 2.4 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গে গ্ৰাফিক্সের জন্য মালী-জিএমপি12 জিপিইউ দেওয়া হয়েছে। কোম্পানি এতে জিপিইউ টার্বো ফিচার দিয়েছে যা এর গ্ৰাফিক্স আরও উন্নত বানায়। কোম্পানির সূত্রে জানা গেছে এর চিপসেট বিশেষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সযুক্ত। এতে জিপিইউয়ের সঙ্গে এনপিইউ ইন্ট্রিগ্ৰেটেড করা আছে।

ক‍্যামেরা
ফোটোগ্ৰাফির জন্য এতে এআই টেকনিকসহ 16 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এবং সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। দুটি ক‍্যামেরা সেট‌আপেই বোকে এফেক্ট পাওয়া যাবে। এর সঙ্গে এআই ক‍্যামেরা ও বিউটি ফিচারের মত কিছু বিশেষ ফিচার‌ও থাকবে।

অপারেটিং সিস্টেম
এই ফোনটি ইউআই 8.2তে কাজ করবে এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিওযুক্ত। এতে জেস্চারের সঙ্গে কিছু দারুণ ফিচার দেখা যাবে।

মেমরি
ভারতে অনার প্লে 4 জিবি ও 6 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে। দুটি ভেরিয়েন্টেই 64 জিবি ইন্টারনাল মেমরি দেখা যাবে। এতে মাইক্রোএসডি কার্ড ব‍্যবহার করে মেমরি বাড়ানো যাবে। কিন্তু এতে একটি স্লট হাইব্রিড। অর্থাৎ এতে এক সঙ্গে দুটি সিম বা একটি সিম ও একটি মেমরি কার্ড ব‍্যবহার করা যাবে।

কানেক্টিভিটি
ডুয়েল সিম এই ফোনটিতে 4জি ভোএলটিই সাপোর্ট করে। এছাড়া এতে ওয়াইফাই ও ব্লুটুথ ফিচার আছে। এতে ইউএসবি টাইপ সি দেওয়া হয়েছে।

ব‍্যাটারী
পাওয়ার ব‍্যাক‌আপের জন্য অনার প্লেতে 3,750 এম‌এএইচ ব‍্যাটারী আছে। এতে ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

দাম
ভারতে অনার প্লের 4 জিবি র‍্যাম + 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 19,999 টাকা রাখা হয়েছে। এবং 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 23,999 টাকা।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here