আগেই Samsung এর Fan Edition ফোল্ডেবল স্মার্টফোনের বিভিন্ন তথ্য জানা গেছে। এটি Galaxy Z Flip 7 FE নামে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। আগের মাসে একটি রিপোর্টের মাধ্যমে জানি গিয়েছিল এই ফোনটিতে Samsung Galaxy Z Flip 5 এবং Galaxy S24 FE ফোনের মতো স্পেসিফিকেশন থাকবে। এবার অন্য একটি লিকের মাধ্যমে Galaxy Z Flip 7 FE ফোনের আলাদা স্পেসিফিকেশন এবং দাম জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy Z Flip 7 FE ফোনের লিক স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy Z Flip 7 FE এর স্পেসিফিকেশন (লিক)
- গ্রিক পাবলিকেশন Techmaniacs এর রিপোর্ট অনুযায়ী Galaxy Z Flip 7 FE ফোনটিতে Snapdragon 8 Gen 3 SoC দেওয়া হবে। এই চিপসেট আগের Galaxy Z Flip 6 মডেলেও রয়েছে।
- ফোনটিতে Flip 6 ফোনের মতো 12GB RAM দেওয়া হবে।
- এই Fan Edition ফোল্ডেবল ফোনটিতে Galaxy Z Flip 6 ফোনের মতো ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই ফোনে 50MP প্রাইমারি সেন্সর, 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 10MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী তিনটি ক্যামেরাতে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে।
- সম্প্রতি প্রকাশ্যে আসা ডিটেইলগুলি আগের তথ্যের থেকে সম্পূর্ণ আলাদা, আগের রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছিল Galaxy Z Flip 7 FE ফোনটিতে Z Flip 5 ফোনের মতো 8GB RAM এবং 12MP ডুয়েল রেয়ার ক্যামেরা থাকবে।
- রিপোর্ট অনুযায়ী Z Flip 7 FE ফোনটিতে 25W ওয়ার্ড এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4,000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ফোনটি 3C সার্টিফিকেশন পেয়েছে।
- এছাড়া ফোনটিতে Galaxy Z Flip 6 ফোনের মতো 6.7 ইঞ্চির LTPO 2X AMOLED প্রাইমারি ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট সহ 3.4 ইঞ্চির সেকেন্ডারি স্ক্রিন দেওয়া হবে।
- আপকামিং ফোল্ডেবল ফোনটি $1,000 (অর্থাৎ প্রায় 83,000 টাকার) চেয়ে কম দামে লঞ্চ করা হতে পারে।
Samsung Galaxy Z Flip 7 FE ফোনটি লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে, কারণ Z Fold 7 এবং Z Flip 7 ফোনের লঞ্চের পর ফোনটি বাজারে পেশ করা হবে। এই জুলাই মাসে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি Galaxy Z Flip 6 ফোনটি 1,09,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।









