এই কোম্পানি লঞ্চ করল নতুন রিচার্জ প্ল্যান, এবার কলের জন্য আর এই 18টি দেশে কিনতে হবে না সিম

ভারতের সরকারি টেলিকম কোম্পানি BSNL বিদেশ ভ্রমণকারী ইউজারদের জন্য একটি নতুন সস্তা প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানটি ‘গোল্ড ইন্টারন্যাশানাল প্ল্যান’ নামে এবং 5,399 টাকা দামে পেশ করা হয়েছে। এই প্ল্যানটি রিচার্জ করে ইউজাররা 18টি বিভিন্ন দেশে BSNL সিমের মাধ্যমেই কল ও ডেটা উপভোগ করতে পারবেন। অর্থাৎ এখন থেকে আর প্রতিটি দেশের জন্য নতুন সিম কেনার প্রয়োজন নেই।

প্রতিদিন খরচ মাত্র 180 টাকা

BSNL তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের মাধ্যমে এই প্ল্যানটি সম্পর্কে জানিয়েছে। এই প্ল্যানটি মূলত সেইসব ইউজারদের জন্য আদর্শ হতে চলেছে, যারা প্রায়ই আন্তর্জাতিক যাত্রা করে থাকেন। এই প্ল্যানটির ভ্যালিডিটি 30 দিন। অর্থাৎ দৈনিক মাত্র 180 টাকার বিনিময়ে বিদেশে বসেও কল ও ডেটা বেনিফিট পাওয়া যাবে।

প্ল্যানের বেনিফিট ডিটেইলস

  • কলিং: মোট 30 মিনিট ইন্টারন্যাশানাল ভয়েস কল
  • SMS: 15 ইন্টারন্যাশানাল SMS
  • ডেটা: মোট 3GB হাই-স্পীড ডেটা
  • সিম: 18টি দেশে BSNL সিম সরাসরি কাজ করবে

যেসব ইউজাররা বারবার বিদেশ যাত্রা করেন এবং প্রতি বার নতুন সিম কেনার ঝঞ্ঝাট থেকে বাঁচতে চান, এই প্ল্যানটি তাদের জন্য অত্যন্ত উপযোগী হতে চলেছে।

এই 18টি দেশে কাজ করবে BSNL সিম

BSNL জানিয়ে দিয়েছে এই গোল্ড ইন্টারন্যাশানাল প্ল্যানটি 18টি দেশে ব্যাবহার করা যাবে। এর জন্য BSNL এইসব দেশের লোকাল মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সঙ্গে হাত মিলিয়েছে। এইসব দেশে পাওয়া যাবে BSNL সার্ভিস:

  1. ভুটান – B Mobile
  2. গ্রিস – WIND
  3. মালয়েশিয়া – U Mobile
  4. অস্ট্রিয়া – Hutch
  5. চীন – China Telecom
  6. ভিয়েতনাম – Viettel
  7. নেপাল – NTC (Nepal Telecom)
  8. শ্রীলঙ্কা – Dialog
  9. জার্মানি – Telefonica
  10. ইজরায়েল – HOT Mobile
  11. বাংলাদেস – Grameenphone
  12. মায়ানমার – MPT
  13. কুয়েত – Zain
  14. থাইল্যান্ড – Trinet
  15. ডেনমার্ক – Hi 3AS
  16. উজবেকিস্তান – Ucell
  17. ফ্রান্স – Bouygues
  18. জাপান – NTT DoCoMo

কাদের জন্য বেস্ট এই প্ল্যানটি?

যারা ব্যাবসার জন্য বারবার বিদেশ যাত্রা করেন বা ফ্যামিলি ভিজিটের জন্য ইন্টারন্যাশানাল ট্রিপ করেন, তাদের জন্য BSNL এর এই ‘গোল্ড ইন্টারন্যাশানাল প্ল্যান’ একটি সস্তা এবং সুবিধাজনক সার্ভিস। এই প্ল্যানের মাধ্যমে ইউজাররা বিদেশে গিয়েও নতুন সিম কেনা এবং সিম পরিবর্তন করার ঝঞ্ঝাট ছাড়াই নিশ্চিন্তে নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here