সম্প্রতি ইনফিনিক্স টিজার শেয়ার করে জানিয়েছিল কোম্পানি ভারতে তাদের নতুন Infinix GT 30 Pro স্মার্টফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে এই পোস্টের মাধ্যমে আমরা আপকামিং স্মার্টফোনের লঞ্চ ডেট জানিয়েছি। আমাদের সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আগামী 3 জুন Infinix GT 30 Pro ফোনটি ভারতে লঞ্চ করা হবে। এই দিন ফোনের দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানানো হবে।
Infinix GT 30 Pro এর ভারতীয় লঞ্চ ডেট
আগামী 3 জুন Infinix GT 30 Pro ফোনটি ভারতে লঞ্চ করা হবে। আমরা ফ্লিপকার্টের মাইক্রো সাইটের মাধ্যমে ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানতে পেরেছি। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, তবে পরবর্তী সময়ে ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হবে বলে আশা করা হচ্ছে। এই ‘সার্চ’ এর মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে Infinix GT 30 Pro ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। কোম্পানির ওয়েবসাইট ফোনটির প্রোডাক্ট পেজ দেখার জন্য এখানে ক্লিক করুন।
Infinix GT 30 Pro এর স্পেসিফিকেশন (লিক)
- 6.78″ 144Hz AMOLED Display
- MediaTek Dimensity 8350 Ultimate
- 108MP Rear Camera
- 13MP Selfie Camera
- 67W Fast Charging
- 5,500mAh Battery
ডিসপ্লে
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Infinix GT 30 Pro ফোনটি এমোলেড প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 1224 x 2720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির কোয়াড এইচডি ডিসপ্লে দেওয়া হবে। এই পাঞ্চ-হোল স্টাইল স্ক্রিনে 144 হার্টস রিফ্রেশ রেট এবং হাই নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে।
প্রসেসর
লিক অনুযায়ী Infinix GT 30 Pro ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 আল্টিমেট অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। এই সিপিইউ 3.35GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। অন্যদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ফোনটিতে AI MediaTek NPU 780 থাকবে। এই ফোনটিতে LPDDR5X RAM এবং UFS 4.0 Storage দেওয়া হতে পারে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Infinix GT 30 Pro 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে OIS ফিচার সহ 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একইসঙ্গে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। লিক অনুযায়ী সেলফি এবং ভিডিও কলের জন্য আপকামিং ফোনটিতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
ব্যাটারি
বড় ডিসপ্লে এবং বড় ক্যামেরার পাশাপাশি Infinix GT 30 Pro 5G ফোনটিতে বড় ব্যাটারিও দেওয়া হবে। লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। আগের Infinix GT 20 Pro মডেলে 45 ওয়াট চার্জিং সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি ছিল।











