6620mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 8GB RAM সহ গ্লোবাল ওয়েবসাইটে লিস্টেড হল Huawei Nova Y73

অবশেষে Huawei এর নতুন Huawei Nova Y73 স্মার্টফোনটি কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটে অফিসিয়ালি লিস্টেড করা হয়েছে। সম্প্রতি GCF এবং TUV SUD সার্টিফিকেশন সাইটে ফোনটি দেখা গেছিল, তাই শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী আপকামিং ফোনটি Huawei Enjoy 80 ফোনের রিব্র্যান্ড হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Nova Y73 ফোনের প্রকাশ্যে আসা স্পেসিফিকেশনের ডিটেইলস সম্পর্কে।

Huawei Nova Y73 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

Huawei Nova Y73 ফোনটিতে 6.67 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই স্ক্রিনে 16.7 মিলিয়ন কালার গামুট এবং Wet Touch ফিচার যোগ করা হবে, ফলে ভেজা হাতেও ফোনটি ব্যাবহার করা যাবে।

ব্যাটারি এবং চার্জিং

ফোনটিতে 40W Huawei SuperCharge Turbo চার্জিং সাপোর্টেড 6620mAh বড় ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি মাত্র 10 মিনিট চার্জ করলে 5 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক উপভোগ করা যাবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Nova Y73 ফোনটিতে 50MP প্রাইমারি রেয়ার ক্যামেরা দেওয়া হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।

RAM ও স্টোরেজ

ফোনটিতে 8GB RAM এবং 128GB এবং 256GB এর মতো দুটি স্টোরেজ অপশন থাকবে।

ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি

Huawei Nova Y73 ফোনটি আকর্ষণীয় Dynamic Plaid Texture ডিজাইন সহ লঞ্চ করা হবে। এই ফোনটি Blue এবং Black কালার অপশন সহ ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। এই ফোনটি SGS এর 5-স্টার ড্রপ রেজিস্টেন্স সার্টিফিকেশন এবং IP64 ডাস্ট ওয়াটার রেজিস্টেন্স রেটিং সহ লঞ্চ করা হতে পারে। এছাড়া ফোনটিতে SGS লো ভিজুয়াল ফটিগ A+ পারফরমেন্স সার্টিফিকেশনও দেওয়া হবে, এর ফলে চোখ সুরক্ষিত থাকবে।

অন্যান্য ফিচার

ফোনটিতে EMUI 12 সফটওয়্যার, Bluetooth 5.1, NFC, Type-C ইয়ার জ্যাক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি বিশেষ X বাটন থাকবে, এর ফলে ইউজাররা কাস্টমাইস শর্টকার্ট উপভোগ করতে পারবেন।

Huawei Nova Y73 এর দাম এবং সেল

এখনও পর্যন্ত Huawei Nova Y73 ফোনটি দাম সম্পর্কে জানানো হয়নি, তবে শীঘ্রই ফোনটি সিলেক্টেড গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে। ফোনের দাম প্রকাশ্যে আসা মাত্রই পোস্টের মাধ্যমে আপডেট করা হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here