গত জুন মাসে ইনফিনিক্স 13,499 টাকা দামে তাদের সস্তা Infinix Smart 20 স্মার্টফোন লঞ্চ করেছিল। কোম্পানি এবার এই ফোনটিরই একটি আলাদা মডেল বাজারে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং এই ফোনটি Infinix Smart 20e নামে পেশ করা হবে। মালয়েশিয়ার শপিং সাইটে এই আপকামিং ফোনটি দেখা গেছে, যা দেখে বোঝাই যাচ্ছে ফোনটি প্রথমে মালয়েশিয়াতে সেল করা হবে। পরবর্তী সময়ে ভারত সহ বিভিন্ন মার্কেটেও ফোনটি লঞ্চ করা হতে পারে।
Infinix Smart 20e ফোনের লঞ্চ ডিটেইলস
ইতিমধ্যেই মালেশিয়ার শপিং সাইটে Infinix Smart 20e ফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। এই ফোনটির ছবি, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে ‘কামিং সুন’ লেখা রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের লঞ্চ ডেট জানানো হয়নি, তবে শীঘ্রই মালেশিয়ার বাজারে Infinix Smart 20e ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনের লঞ্চ ডেট ঘোষণা হওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। তবে প্রোডাক্ট পেজ অনুযায়ী ফোনটি Deep Cherry, Hush Blue, Silver Dancer এবং Night Pulse কালার অপশনে সেল করা হবে।
Infinix Smart 20e ফোনের স্পেসিফিকেশন
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Infinix Smart 20e ফোনটিতে 6.78-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে পাঞ্চ-হোল স্টাইলে স্ক্রিন দেখা যাবে এবং এতে এলসিডি প্যানেল ব্যাবহার করা হতে পারে। অন্যদিকে Infinix Smart 20e ফোনের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। লিক অনুযায়ী ফোনটির থিকনেস মাত্র 8.25mm এবং ওজন 187 গ্রাম হবে।
মালেশিয়ার শপিং সাইটে Infinix Smart 20e ফোনটি 4GB RAM + 128GB Storage সহ লিস্টেড হয়েছে। অন্যদিকে লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি 128GB সহ 6GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এছাড়া ফাস্ট ও স্মুথ মাল্টিটাস্কিঙের জন্য ফোনে LPDDR4X RAM দেওয়া হবে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর সম্পর্কে জানা যায়নি, তবে লিক অনুযায়ী কোম্পানির ফোনটি UNISOC বা MediaTek Helio চিপসেট সহ পেশ করা হবে।
Infinix Smart 20e ফোনটি অ্যান্ড্রয়েড 16 সহ লঞ্চ করা হবে। এই ফোনটি XOS ইন্টারফেস সহ রান করবে। লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে 5100mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 10W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। জানিয়ে রাখি ফোনটি মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি সহ পেশ করা হবে।
কানেক্টিভিটির জন্য Infinix Smart 20e ফোনটিতে Wi-Fi, Bluetooth 5.2 এবং NFC ফিচার দেওয়া হতে পারে। লিক অনুযায়ী জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP64 রেটিং থাকবে। বিনোদন প্রেমী ইউজারদের জন্য এই ফোনে 200% ভলিউম মোড এবং মোনো স্পিকার দেওয়া হতে পারে। আপাতত এই ফোনের লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি।










