মাত্র 10,499 টাকা দামে লঞ্চ হল 6000mAh ব্যাটারি সহ লো বাজেট realme C73 5G স্মার্টফোন

যারা একটি সস্তা 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য আজ realme একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতের বাজারে মাত্র 10,499 টাকা দামে realme C73 5G স্মার্টফোন পেশ করা হয়েছে। এই প্রাইস রেঞ্জেও এই ফোনে 6000mAh Battery, MediaTek Dimensity 6300 প্রসেসর এবং 12GB RAM (4GB+8GB) এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। এই লো বাজেট ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

realme C73 5G ফোনের দাম

  • 4GB RAM + 64GB Storage – ₹10,499
  • 4GB RAM + 128GB Storage – ₹11,499

realme C73 5G ফোনটি 4GB RAM সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির 64GB স্টোরেজ মডেল 10,499 টাকা এবং 128GB মেমরি ভেরিয়েন্ট 11,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। প্রাইমারি সেলে কোম্পানির পক্ষ থেকে এই ফোনটির দামে 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে, জার ফলে এই সস্তা ফোনটির প্রাথমিক দাম পড়বে মাত্র 9,999 টাকা। এই ফোনটি Jade Green, Onyx Black এবং Crystal Purple কালার অপশনে সেল করা হবে।

realme C73 5G ফোনের স্পেসিফিকেশন

  • 6.67″ HD+ 120Hz Display
  • MediaTek Dimensity 6300
  • 4GB RAM + 128GB Storage
  • 12GB Dynamic RAM
  • 32MP AI Camera
  • 15W 6,000mAh Battery

ডিসপ্লে

realme C73 5G ফোনে 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সহ 6.67-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট ও 625nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

পারফরমেন্স

realme C73 5G ফোনটি Android 15 বেসড realme UI 6 কাস্টম স্কিনে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এতে 6x 2GHz Cortex-A55 কোর + 2x 2.4GHz Cortex-A76 কোর রয়েছে। সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali G57 MC2 GPU দেওয়া হয়েছে।

স্টোরেজ

ভারতে realme C73 5G ফোনটি 4GB RAM সহ পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 12GB Dynamic RAM টেকনোলজি যোগ করা হয়েছে, যার ফলে এই ফোনে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা

realme C73 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপার্চারযুক্ত 32MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি AI সেন্সর দেওয়া হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য realme C73 5G ফোনে 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী, এই ব্যাটারি একবার ফুল চার্জ করলে সাধারণ ব্যাবহারে 46 ঘণ্টা পর্যন্ত ভিডিও কল করা যাবে। এছাড়াও ফুল ব্যাটারিতে 17 ঘণ্টা পর্যন্ত ইনস্টাগ্রাম বা 15 ঘণ্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং বা 13 ঘণ্টা পর্যন্ত Candy Crush saga গেম খেলা যাবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 15W চার্জিং ফিচার রয়েছে।

realme C73 5G ফোনের ফিচার

  • সুপার স্লিম realme C73 5G ফোনটির থিকনেস মাত্র 7.96mm।
  • জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং রয়েছে।
  • এই শক রেজিস্টেন্স মিলিটারি গ্রেড ফোনটি মাটিতে পড়লে বা শক্ত কিছুর সঙ্গে ধাক্কা লাগলেও কোনো ক্ষতি হবে না।
  • এই ফোনে 300% Ultra Volume Mode দেওয়া হয়েছে, যার ফলে ফোনটির স্পীকার জোরালো আওয়াজ করতে সক্ষম।
  • রিভার্স চার্জিং টেকনোলজির দৌলতে realme C73 5G ফোনটির সাহায্যে ইয়ারবাড বা স্মার্টওয়াচ চার্জ করা যায়।
  • এই ফোনে Rainwater Smart Touch টেকনোলজি রয়েছে, যার ফলে ভেজা হাতেও ফোনটি ব্যাবহার করা যায়।
  • realme C73 5G ফোনে 5G + 5G Dual Mode সহ 9 5G ব্যান্ড যোগ করা হয়েছে।

realme C73 5G ফোনের প্রতিদ্বন্দ্বী

স্মার্টফোনলঞ্চ প্রাইস
Acer Super Zx9,999 টাকা
Redmi 14C9,999 টাকা
Samsung Galaxy F069,999 টাকা

 

  • Acer Super Zx: 64MP Sony AI ক্যামেরা, FHD+ ডিসপ্লে, 33W ফাস্ট চার্জিং
  • Redmi 14C 5G: 5160mAh battery, Snapdragon 4 Gen 2 প্রসেসর, 6.99″ 120Hz ডিসপ্লে
  • Samsung Galaxy F06: Dimensity 6300 প্রসেসর, 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা, 5,000mAh ব্যাটারি
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here