ভারত সহ গোটা বিশ্বের স্মার্টফোন ইউজারদের মধ্যে অ্যাপেল আইফোনের জনপ্রিওতার কোনো তুলনা হয় না। অ্যাপেল ফোনের দাম বেশি হওয়ার জন্য বেশির ভাগ মানুষই কিনতে পারে না, তবে এবার ইউজারদের জন্য দারুণ সুযোগ রয়েছে। কারণ শপিং সাইট ফ্লিপকার্টে Apple iPhone 14 ফোনটি 25,000 টাকার ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনের ডিল, স্পেসিফিকেশন এবং সমস্ত ভেরিয়েন্টের ডিটেইলস সম্পর্কে।
Apple iPhone 14 ফোনের অফার এবং কোথা থেকে কিনবেন?
| লঞ্চ প্রাইস | ডিসকাউন্ট | ডিল প্রাইস |
|---|---|---|
| 79,999 টাকা | 25,000 টাকা | (128GB) 54,999 টাকা |
| 89,900 টাকা | 25,000 টাকা | (256GB) 64,999 টাকা |
| 1,09,900 টাকা | 25,000 টাকা | (512GB) 84,999 টাকা |
যারা iPhone 14 ফোনটি কেনার কথা ভাবছেন, তাদের জন্য শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটি ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। নীচে লিঙ্ক হাইলাইট করা হয়েছে। ভারতীয় বাজারে ফোনটি 79,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, তবে বর্তমানে অফার সহ ফোনটি মাত্র 54,999 টাকা দামে কেনা যাচ্ছে।
এছাড়া কোম্পানির পক্ষ থেকে বেশ কিছু ব্যাঙ্ক এবং কার্ডেও অফার জারি করা হয়েছে। যেসব ইউজাররা ফ্লিপকার্ট এক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ব্যাবহার করেন, সেইসব ইউজাররা অতিরিক্ত 5 শতাংশ ক্যাশব্যাক পেয়ে যাবেন। অন্যদিকে আইডিএফসি ব্যাঙ্ক প্ল্যাটিনাম এবং সিগনেচার ডেভিড কার্ডের মাধ্যমে 750 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। একইভাবে কোম্পানির সেল চলাকালীন অতিরিক্ত 4,901 টাকার ক্যাশব্যাক বা কুপন ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। এইসব অফার সহ ফোনটি আরও কম দামে কেনা যাচ্ছে।
Apple iPhone 14 ফোনটি কি কেনা উচিৎ?
যারা Apple iPhone 14 ফোনটি কেনার কথা ভাবছেন, তাদের জন্য এই ডিল একটি দারুণ সুযোগ। iPhone 14 ফোনটিতে শক্তিশালী A15 Bionic চিপ, সুপার রেটিনা XDR ডিসপ্লে এবং অসাধারণ ক্যামেরা সিস্টেম রয়েছে। সরাসরি 25,000 টাকার ডিসকাউন্ট, এই অফারটিকে আরও আকর্ষণীয় করে তোলে। বিশেষ করে যারা iPhone 13 বা এর চেয়ে পুরনো মডেল আপগ্রেড করার কথা ভাবছেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত অফার। ফোনটিতে আপগ্রেড বোনাসও দেওয়া হচ্ছে।
iPhone 14 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: iPhone 14 ফোনটিতে 6.1 ইঞ্চির OLED সুপার রেটিনা ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে HDR এবং 1,200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
- প্রসেসর: iPhone 14 ফোনটিতে Apple এর A15 বায়োনিক চিপ রয়েছে। একই চিপ সিরিজের অন্যান্য iPhone গুলিতেও ব্যাবহার করা হয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য iPhone 14 ফোনটিতে 12MP প্রাইমারি ক্যামেরা এবং 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে। একইসঙ্গে সেলফির জন্য iPhone 14 ফোনটিতে 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- ব্যাটারি: iPhone 14 ফোনটিতে MagSafe এবং Qi ওয়্যারলেস চার্জিং সাপোর্টড 3,200mAh ব্যাটারি রয়েছে। এটি 20W বা তার বেশি অ্যাডাপ্টারের মাধ্যমে মাত্র 30 মিনিটে 50 শতাংশ পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
- কানেক্টিভিটি: ফোনটিতে 5G, Wi-Fi 6, ব্লুটুথ 5.3, NFC এবং Wi-Fi কলিঙের মতো কানেক্টিভিটি অপশন রয়েছে।
নোট: এই খবর লেখার সময় পর্যন্ত এই ডিল লাইভ ছিল। তবে শপি সাইটের পক্ষ থেকে কোনো আগাম নোটিশ ছাড়াই যে কোনো সময় অফার বদলে দেওয়া হতে পারে।










