আজ ভারতে 49,999 টাকা প্রাথমিক দামে OnePlus 13s স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। কোম্পানির পক্ষ থেকে এই নতুন কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গেই OnePlus Pad 3 নামের একটি নতুন ট্যাবলেট লঞ্চ করা হয়েছে। এই ট্যাবের স্পেসিফিকেশন প্রকাশ করে দেওয়া হয়েছে এবং আগামী দিনে ভারতীয় দামও ঘোষণা করে দেওয়া হবে।
OnePlus Pad 3 ট্যাবলেটের স্পেসিফিকেশন
ডিজাইন
OnePlus Pad 3 ট্যাবটি প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। এই ডিভাইসের থিকনেস মাত্র 6mm এবং এতে অল-মেটাল ইউনিবডি বিল্ড যোগ করা হয়েছে। যার ফলে এই ট্যাবটি মজবুত এবং ব্যান্ড রেজিস্টেন্স হয়ে ওঠে। এই ডিভাইসটি Storm Blue এবং Frosted Silver কালার অপশনে সেল করা হবে। এতে সুন্দর অডিও এক্সপেরিয়েন্সের জন্য এতে চারটি উফার ও চারটি টুইটার সহ মোট আটটি স্পিকার যোগ করা হয়েছে।
ডিসপ্লে
OnePlus Pad 3 তে এখনও পর্যন্ত সবচেয়ে সুন্দর ট্যাবলেট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ট্যাবে 13.2 ইঞ্চির 3.4K ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিন 12-বিট কালার ডেপ্থ এবং 315PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এই ট্যাবের আসপেক্ট রেশিও 7:5 এবং এতে এক সঙ্গে একাধিক অ্যাপ ব্যাবহার করে সহজেই মাল্টি টাস্কিং করা যায়।
পারফরমেন্স
প্রসেসিঙের জন্য OnePlus Pad 3 ট্যাবলেটে 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি ও 4.32GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 8 Elite অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। সুন্দর থার্মাল ম্যানেজমেন্টের জন্য এতে গ্রাফীন কম্পোজিট ম্যাটেরিয়াল সহ ভেপার চাম্বার কুলিং সিস্টেম যোগ করা হয়েছে।
স্টোরেজ
গ্লোবাল মার্কেটে OnePlus Pad 3 ট্যাবটি 12GB RAM + 256GB স্টোরেজ এবং 16GB RAM + 512GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এর ফলে এতে প্রফেশনাল ও হাই এন্ড গেমাররা ল্যাগ ফ্রি পারফরমেন্স উপভোগ করতে পারবেন।
ব্যাটারি
OnePlus Pad 3 ট্যাবে 12,140mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে 6 ঘণ্টা পর্যন্ত হাই-এন্ড AAA গেমিং বা 15 ঘণ্টার চেয়েও বেশি শর্ট ভিডিও বা 17 ঘণ্টার চেয়েও বেশি লং ভিডিও চালানো যাবে। আরও জানানো হয়েছে এই ডিভাইস 70 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে থাকতে পারবে এবং অফ থাকলে দুই বছর পর্যন্ত ব্যাটারি চার্জড থাকবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W SUPERVOOC চার্জিং ফিচার যোগ করা হয়েছে, এর সাহায্যে মাত্র 10 মিনিটে 18% পর্যন্ত চার্জ করা যাবে।
OnePlus Pad 3 ট্যাবলেটের ফিচার
- এই ট্যাবলেটটি OxygenOS 15 কাস্টম স্কিনে কাজ করে, ফলে এতে Open Canvas ফিচার আরও ভালোভাবে কাজ করে।
- এই ডিভাইসে AI Writer, AI Summarize, Gemini, Circle to Search এর মতো অ্যাডভান্স AI ফিচার রয়েছে।
- নতুন OnePlus Keyboard এ এখন বড় ট্র্যাকপ্যাড, AI বাটন এবং বেশি কম্যান্ড কী যোগ করা হয়েছে এবং এটি 110 থেকে 165 ডিগ্রী পর্যন্ত অ্যাঙ্গেলে অ্যাডজাস্ট করা যাবে।
- 16,000 লেভেল পর্যন্ত প্রেসার সেন্সিং সহ OnePlus Stylo 2 ব্যাবহার করা যাবে। স্ক্রিনে স্টাইলাসের একটি ট্যাপ করে সরাসরি নোটস ওপেন করা যাবে।
- ভিডিও দেখা, লেখা বা কাজের সুবিধার জন্য নতুন ট্রাই ফোল্ড কভারে 20°, 44° এবং 72° ভিউইং অ্যাঙ্গেল পাওয়া যাবে।
- কেসের সঙ্গে দেওয়া ম্যাগনেটিক বাকলের সাহায্যে স্টাইলাস সুরক্ষিত রাখা যাবে।
OnePlus Pad 3 ট্যাবের ভারতে লঞ্চ ডিটেইলস
আজ কোম্পানির পক্ষ থেকে আজ অফিসিয়ালি OnePlus Pad 3 ট্যাবটি লঞ্চ করে দেওয়া হয়েছে। আজ অর্থাৎ 5 জুন থেকে এই ট্যাবের গ্লোবাল সেল শুরু হয়ে গেছে। আপাতত এটি ইউরোপ ও নর্থ আমেরিকায় সেল করা হবে। এহ্ন পর্যন্ত কোম্পানি ভারতে এই ডিভাইসের সেল বা দাম সম্পর্কে কিছু জানায়নি। তবে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে এই ট্যাবের প্রাইস ডিটেইলস জানিয়ে দেওয়া হবে। আমরা মনে করছি আগামী 12 জুন থেকে শুরু হওয়া OnePlus 13s ফোনের সেলের সঙ্গেই এই ট্যাবটির সেলও শুরু হবে।











