6 জিবি র‍্যাম ও 4,000 এম‌এএইচ ব‍্যাটারীসহ লিস্টেড হল শাওমি পোকোফোন এফ1, স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করবে

শাওমির পরবর্তী স্মার্টফোনে পোকোফোন এফ1 সম্পর্কে বেশ কিছুদিন ধরে বিভিন্ন লিক সামনে আসছে। এমন‌ও শোনা যাচ্ছে যে কোম্পানি খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করবে এবং ভারতেও ফোনটি লঞ্চের প্ল‍্যানিং চলছে। শাওমি ফোনটি ভারতে লঞ্চের সম্পর্কে কোনো তথ্য জানায়নি তবে ফোনটি রোমানিয়ার অনলাইন রিটেইল সাইটে লিস্টেড করা হয়েছে। ওয়েবসাইটে লিস্টেড হ‌ওয়ার দরুণ ফোনটি লঞ্চের আগেই শাওমি পোকোফোন এফ1 এর ফিচার স্পেশিফিকেশনের সঙ্গে এর দাম সম্পর্কেও অনেক তথ্য পাওয়া গেছে।

শাওমি পোকোফোন এফ1 রোমানিয়ার পিসি গ‍্যারেজ সাইটে লিস্টেড করা হয়েছে। এই লিস্টিং থেকে ফোনের সম্পূর্ণ স্পেশিফিকেশন জানা গেছে। লিস্টিং থেকে জানা গেছে পোকোফোন এফ1 এ ট্রেন্ডে চলা 19:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 5.99 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 416পিপিআই সাপোর্ট করে।

লিস্টিং অনুযায়ী শাওমির এই ফোনে অ্যান্ড্রয়েড 8.1 অরিও আধারিত মিইউআই 9 সহ পেশ করা হয়েছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে এড্রিনো 630 জিপিইউ দেওয়া হয়েছে। কোম্পানি এতে 4 জিবি র‍্যাম দিয়েছে এবং 128 জিবি ইন্টারনাল মেমরিসহ ওয়েবসাইটে লিস্টেড করা হয়েছে।

শাওমি পোকোফোন এফ1 এর লিস্টিঙে বলা হয়েছে ফোনের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে যেখানে ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা আছে। সেলফির জন্য এতে এল‌ইডি ফ্ল‍্যাশযুক্ত 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। লিস্টিং অনুযায়ী এই ফোনে ডুয়েল সিম সাপোর্ট, 4জি ভোএলটিই, রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও কুইক চার্জ 3.0 টেকনিকসহ 4,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আগেই বলা হয়েছে শাওমি এখনও পর্যন্ত এই স্মার্টফোনের ওপর থেকে পর্দা ওঠায়নি। কোম্পানির পক্ষ থেকে এখনও ফোনটির দাম ঘোষণা করা হয়নি তবে কিন্তু এই ওয়েবসাইটে ফোনটির দাম।ভারতীয় টাকায় 34,500 টাকা বলা হয়েছে। এখন কোম্পানির অফিসিয়াল ঘোষণা ও ফোনটির দাম জানার জন্য অপেক্ষা করা হচ্ছে। আশা করা হচ্ছে ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে দেখা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here