মাত্র 9,999 টাকা দামে লঞ্চ হল 6,000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন, রয়েছে 50MP Sony AI camera

ভারতীয় বাজারে ভিভো তাদের কম দামে নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতে Vivo T4 Lite 5G স্মার্টফোনটি পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 6,000mAh বড় ব্যাটারি ও MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo T4 Lite 5G স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Vivo T4 Lite 5G এর দাম

  • 4GB RAM + 128GB Storage – ₹9,999
  • 6GB RAM + 128GB Storage – ₹10,999
  • 8GB RAM + 256GB Storage – ₹12,999

Vivo T4 Lite 5G স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই স্মার্টফোনের 4GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 9,999 টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 10,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে স্মার্টফোনটির টপ মডেল 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আগামী 2 জুলাই থেকে স্মার্টফোনটি Titanium Gold ও Prism Blue কালার অপশনে সেল করা হবে।

Vivo T4 Lite 5G এর স্পেসিফিকেশন

  • 6.74″ 90Hz LCD Display
  • MediaTek Dimensity 6300
  • 8GB RAM + 256GB Storage
  • 8GB Expandable RAM
  • 50MP Rear Camera
  • 5MP Selfie Camera
  • 15W 6,000mAh Battery

ডিসপ্লে

Vivo T4 Lite 5G স্মার্টফোনটিতে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এলসিডি প্যানেলে দিয়ে তৈরি ওয়াটারড্রপ নচ স্টাইল সহ স্ক্রিনে 90 হার্টস রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই কম দামের 5G স্মার্টফোনটিতে আই প্রোটেকশনের জন্য (TÜV Rheinland) সার্টিফিকেশন রয়েছে।

প্রসেসর

Vivo T4 Lite 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং Funtouch OS 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য লো বাজেট 5G স্মার্টফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 2.0GHz থেকে 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।

স্টোরেজ

ভারতে Vivo T4 Lite 5G স্মার্টফোনটি 4GB RAM, 6GB RAM এবং 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে 8GB এক্সপেন্ডেবল RAM ফিচার দেওয়া হয়েছে। এই ফিচারের সাহায্যে ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 16GB RAM (8GB + 8GB) পারফরমেন্স পাওয়া যাবে। Vivo T4 Lite 5G স্মার্টফোনটিতে LPDDR4X RAM + UFS 2.2 Storage সাপোর্ট করে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য Vivo T4 Lite 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল সোনি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল বোকে লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T4 Lite 5G স্মার্টফোনটিতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি কোম্পানির এই সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 9 ঘন্টা পর্যন্ত BGMI বা FreeFire এর মতো গেমগুলি উপভোগ করতে পারবে।

Vivo T4 Lite 5G এর ফিচার

  • Vivo T4 Lite 5G স্মার্টফোনটির 6,000mAh ব্যাটারি 5 বছর পর্যন্ত ব্যাটারি হেলথ বজায় থাকবে।
  • এই স্মার্টফোনটিতে 9 5G Bands সাপোর্ট রয়েছে, ফলে সমস্ত সিমে কাজ করতে সক্ষম।
  • এই AI স্মার্টফোনটিতে দৈনন্দিন কাজ এবং ফটোর জন্য এআই ফিচার দেওয়া হয়েছে।
  • মোবাইল গেমিঙের জন্য স্মার্টফোনটিতে Ultra Game Mode রয়েছে।
  • Vivo T4 Lite 5G স্মার্টফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং যোগ করা হয়েছে।
  • কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে Wi-Fi 5, Bluetooth 5.4 ও USB Type-C দেওয়া হয়েছে।
  • দুর্দান্ত মিউজিকের জন্য 200% ডায়নেমিক ভলিউম বুস্টার ফিচার যোগ করা হয়েছে।
  • একইসঙ্গে স্মার্টফোনটিতে MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে।
  • Vivo T4 Lite স্মার্টফোনটি দুটি জেনারেশন অ্যান্ড্রয়েড এবং 3 বছরের সিকিউরিটি সহ লঞ্চ করা হয়েছে।

Vivo T4 Lite 5G স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী

স্মার্টফোনলঞ্চ প্রাইস
Redmi 14C9,999 টাকা
iQOO Z10 Lite9,999 টাকা
Samsung Galaxy F069,999 টাকা

 

  • Redmi 14C: 5160mAh ব্যাটারি, Snapdragon 4 Gen 2 প্রসেসর, 6.99″ 120Hz ডিসপ্লে
  • iQOO Z10 Lite: 6,000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, Dimensity 6300 প্রসেসর
  • Samsung Galaxy F06: Dimensity 6300 প্রসেসর, 50MP Dual রেয়ার ক্যামেরা, 5,000mAh ব্যাটারি
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here