দেখে নিন OPPO Find X10 এবং Find X10 Pro Max ফোনের ভারতীয় দাম, অফার এবং ফিচার ডিটেইলস

OPPO ভারতে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Find X10 লঞ্চ করে দিয়েছে। এই সিরিজের অধীনে OPPO Find X10 এবং OPPO Find X10 Pro Max নামের দুটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই দুটি ফোনই প্রিমিয়াম সেগমেন্টে পেশ করা হয়েছে। এই দুটি ফোনে 200MP ক্যামেরা, বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। OPPO Find X10 ফোনের প্রাথমিক দাম রাখা হয়েছে 1,39,999 টাকা। অপরদিকে Find X10 Pro Max ফোনটি 1,99,999 টাকা স্টার্টিং প্রাইসে লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনদুটির দাম, অফার, সেল এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

OPPO Find X10 এবং Find X10 Pro Max ফোনের দাম

ভারতে OPPO Find X10 ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 12GB RAM + 256GB বেস মডেলের দাম রাখা হয়েছে 1,39,999 টাকা। এক‌ইভাবে ফোনটির 12GB RAM + 512GB স্টোরেজ সহ টপ মডেল 1,69,999 টাকা দামে পেশ করা হয়েছে।

OPPO Find X10 Pro Max ফোনটি 12GB RAM + 512GB স্টোরেজ সহ সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে বাজারে আনা হয়েছে। এই ফোনটির দাম রাখা হয়েছে 1,99,999 টাকা। এই ফোনের সঙ্গে Hasselblad Telephoto Converter কিট ব্যাবহার করতে চাইলে তা আলাদাভাবে কিনতে হবে এবং এর জন্য 24,999 টাকা দাম দিতে হবে। আগামী 29 অক্টোবর থেকে কোম্পানির অনলাইন স্টোরের পাশাপাশি শপিং সাইট আমাজনে সেল করা হবে।

OPPO Find X10 সিরিজের অফার এবং কালার

OPPO তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোনে 15 শতাংশ ক্যাশব্যাক দেবে। IDFC First Bank, HDFC Bank, Axis Bank এবং SBI ব্যাঙ্ক কার্ড ইউজাররা এই অফার উপভোগ করতে পারবেন।

তবে কোম্পানির জারি করা তথ্যে ক্যাশব্যাকের সর্বোচ্চ লিমিট, অফারের শর্তাবলী এবং বিভিন্ন কার্ডের প্রযোজ্যতা সম্পর্কে কিছু জানানো হয়নি। তাই ফোন কেনার আগে কোম্পানির অনলাইন স্টোর বা রিটেইল প্ল্যাটফর্ম থেকে অফারের শর্তাবলী জেনে নেওয়া উচিৎ। কোম্পানির নতুন OPPO Find X10 Pro Max ফোনটি লুনা হোয়াইট এবং টাইটেনিয়াম গ্ৰে কালার অপশনে পেশ করা হয়েছে। অপরদিকে OPPO Find X10 ফোনটি গ্লেসিয়ার ব্লু, গ্লো কোরাল এবং মিস্ট গ্ৰে কালার অপশনে সেল করা হবে।

 

OPPO Find X10 এবং Find X10 Pro Max ফোনের স্পেসিফিকেশন

OPPO Find X10 Pro Max ফোনে 6.78-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য এতে 2nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 9600 Pro প্রসেসর যোগ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে এটি এই প্রসেসর সহ ভারতের প্রথম স্মার্টফোন।

ফটোগ্রাফির জন্য OPPO Find X10 Pro Max ফোনে Hasselblad দ্বারা টিউন্ড ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে 200MP প্রাইমারি সেন্সর, 200MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 200MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 8,000mAh ব্যাটারি রয়েছে।

OPPO Find X10 ফোনে 6.59-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 3nm আর্কিটেকচারে তৈরি MediaTek Dimensity 9600M অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য OPPO Find X10 ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে 200MP প্রাইমারি সেন্সর, 200MP টেলিফটো লেন্স এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে 50MP সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এতে 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার সহ 8,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। উভয় স্মার্টফোন Android 17 বেস্ড ColorOS 17 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং এতে IP66, IP68 ও IP69 রেটিং যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here