গত সপ্তাহে ভারতে OPPO তাদের Reno 14 সিরিজ লঞ্চের ঘোষণা করেছিল। এই সিরিজের অধীনে OPPO Reno 14 এবং Reno 14 Pro স্মার্টফোন দুটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই স্মার্টফোনগুলির সঙ্গে একটি OPPO Pad SE ট্যাবলেটও পেশ করা হতে পারে। টিপস্টার যোগেশ ব্রার মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী জুলাই মাসের প্রথম সপ্তাহে OPPO Pad SE ট্যাবলেটটি ভারতে লঞ্চ করা হতে পারে। তাই আগামী সপ্তাহের মধ্যে OPPO Reno 14 সিরিজ ভারতে লঞ্চ করা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। কারণ এখনও পর্যন্ত এই সিরিজের অফিসিয়াল লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি।
OPPO Pad SE এর সম্ভাব্য ইন্ডিয়া লঞ্চ ডিটেইলস
- জুলাই মাসের প্রথম সপ্তাহে OPPO Pad SE ট্যাবলেটটি ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত আপকামিং ট্যাবলেটটির অফিসিয়াল লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু শীঘ্রই OPPO পক্ষ থেকে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
- টিপস্টারের বক্তব্য অনুযায়ী OPPO Pad SE ট্যাবলেটটি Reno 14 সিরিজের সঙ্গে লঞ্চ করা হতে পারে। তবে OPPO পক্ষ থেকে এখনও পর্যন্ত Reno 14 সিরিজের লঞ্চ ডেট জানানো হয়নি।
- তাই খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে, কারণ Amazon Prime Day (12 থেকে 14 জুলাই) চলাকালীন OPPO Reno 14 সিরিজ সেল করা হবে বলে টিজ করা হয়েছিল।
OPPO Pad SE সম্পর্কে জানা গেছে…
টিপস্টার OPPO Pad SE ট্যাবলেটের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছে। এই স্পেসিফিকেশন চীনের মডেলের মতো লাগছে। তাই ভারতের OPPO Pad SE মডেলের হার্ডওয়্যারের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন করা হবে না বলে মনে করা হচ্ছে। নিচে আপকামিং ট্যাবলেটের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল:
- ডিসপ্লে: OPPO Pad SE ট্যাবলেটে 11 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 500 নিটস পিক ব্রাইটনেস এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
- প্রসেসর: এই ট্যাবলেটে MediaTek Helio G100 চিপসেট দেওয়া হয়েছে। এতে 8GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ রয়েছে। এই ট্যাবলেটে গত বছর অগাস্ট মাসে লঞ্চ হওয়া একটি এন্ট্রি লেবল প্রসেসর যোগ করা হয়েছিল।
- ব্যাটারি: OPPO Pad SE ট্যাবলেটটিতে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 9,340mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
- ক্যামেরা: ট্যাবলেটটিতে 5MP রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
- সফটওয়্যার: OPPO Pad SE ট্যাবলেটটি আউট-অফ-দ্যা বক্স ColorOS এবং Android 15 সহ কাজ করে।
- অন্যান্য ফিচার: এই ট্যাবলেটটিতে পার্সনালাইজ কিডস মোড, Google Gemini সাপোর্ট, মাল্টি স্ক্রিন কন্ট্যাক্ট , মাল্টি উইন্ডো ডিসপ্লে এবং ডিভাইসের মাধ্যমে সিমলেস ফাইল ট্রান্সফারের মতো ফিচার দেওয়া হয়েছে।
এই বাজেট OPPO Pad SE ট্যাবলেটির দাম CNY 899 (অর্থাৎ প্রায় 10,660 টাকা)। এই দাম ট্যাবলেটের 6GB RAM ও 128GB স্টোরেজ অপশন সহ ভ্যানিলা মডেলের। ভারতের বাজারেও প্রায় একই দামে ট্যাবলেটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। শীঘ্রই অফিসিয়ালি আপকামিং ট্যাবলেটির লঞ্চ ডিটেইলস জানানো হতে পারে।










