গত মাসে ভারতে মোটোরোলা তাদের ‘এজ 60’ সিরিজে ফোনের সংখ্যা বাড়িয়েছে। এই সময়ে কোম্পানি যেন তাদের ‘G’ সিরিজের কথা ভুলেই গিয়েছিল। আবারও মোটোরোলা তাদের জি-সিরিজের স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। শীঘ্রই Moto G96 5G ফোনটি লঞ্চ করা হবে। শপিং ফ্লিপকার্টের মাধ্যমে আপকামিং মোটোরোলা ফোনের মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Moto G96 5G ফোনের ডিটেইলস।
Moto G96 5G এর ভারতীয় লঞ্চ ডিটেইলস
ফ্লিপকার্টের মাইক্রোসাইটের মাধ্যমে ভারতে Moto G96 5G ফোনটি টিজ করা হয়েছে। ফ্লিপকার্টে ‘কামিং সুন’ লিখে বিজ্ঞাপন জারি করা হয়েছে। জুলাই মাসের শুরুতেই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। ওয়েবপেজের মাধ্যমে ফোনের নাম সম্পর্কে জানা যায়নি, তবে টেক এক্সপার্টের বক্তব্য অনুযায়ী এটি Moto G96 5G নামে ভারতে সেল করা হবে। এই পেজের মাধ্যমে ফোনের ডিজাইন দেখা গেছে।
Moto G96 5G ফোনটি কার্ভড এজ ডিসপ্লে ও উপর এবং নিচে অত্যন্ত পাতলা বেজাল সহ দেখা গেছে। এতে পাঞ্চ-হোল স্ক্রিন দেওয়া হয়েছে। জলের ভিতরে অনেকক্ষণ পর্যন্ত সুরক্ষিত রাখার জন্য ওয়াটারপ্রুফ ফিচার যোগ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফ্লিপকার্টের মাধ্যমে জানা গেছে Moto G96 5G ফোনটিতে Snapdragon প্রসেসর থাকবে।
Moto G96 5G এর স্পেসিফিকেশন (লিক)
- 6.67″ 144Hz curved pOLED Display
- Qualcomm Snapdragon 7s Gen 2
- 12GB RAM + 256GB Storage
- 50MP Dual Rear Camera
- 32MP Front Camera
- 5,500mAh Battery
- 68W Fast Charging
ডিসপ্লে
লিক অনুযায়ী Moto G96 5G ফোনটিতে 6.67 ইঞ্চির কার্ভড স্ক্রিন দেওয়া হতে পারে। এই pOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 144 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এছাড়া ফোনটির স্ক্রিনে Water Touch 2.0 ফিচার যোগ করা হয়েছে, এর ফলে ফোনটি ভেজা হাতেও ব্যাবহার করা যাবে।
প্রসেসর
Moto G96 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং লেটেস্ট Hello UI সহ লঞ্চ করা হবে। লিক অনুযায়ী মোটোরোলা ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.4GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে।
স্টোরেজ
আগের প্রকাশ্যে আসা লিক অনুযায়ী ফোনটিতে 12GB RAM দেওয়া হবে বলে জানা গিয়েছিল। এই ফোনটির টপ মডেল এবং ভ্যানিলা মডেলে 8GB RAM সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে 12GB RAM সহ 256GB স্টোরেজ থাকবে বলে জানা গিয়েছিল।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Moto G96 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। লিক অনুযায়ী ফোনটিতে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল Sony LYT700C প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকবে। আগের প্রকাশ্যে আসা লিক অনুযায়ী ফোনটিতে ম্যাক্রো লেন্স এবং আল্ট্রা ওয়াইড সেকেন্ডারি সেন্সর দেওয়া হবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Moto G96 5G ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Moto G96 5G ফোনটিতে 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,500এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।
Moto G96 5G এর প্রাইস (লিক)
লিক অনুযায়ী Moto G96 5G ফোনটি 25,000 টাকার চেয়েও কম দামে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি vegan leather সহ চারটি কালার অপশনে ভারতে সেল করা হবে। এতে Cattleya Orchid (lavender), Dresden Blue, Greener Pastures এবং Ashleigh Blue কালার অপশন থাকতে পারে। এখনও পর্যন্ত অফিসিয়ালি লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে লঞ্চ ডেট প্রকাশ্যে আসা মাত্রই পোস্টের মাধ্যমে আপডেট করে দেওয়া হবে।











