8GB RAM এবং এই প্রসেসর সহ প্রকাশ্যে এল Infinix GT 30 স্মার্টফোন, জেনে নিন গীকবেঞ্চ স্কোর

এই মাসের শুরুতেই ইনফিনিক্স তাদের জিটি 30 সিরিজের অধীনে নতুন Infinix GT 30 Pro স্মার্টফোন ভারতের বাজারে লঞ্চ করেছিল। এবার এই সিরিজের ভ্যানিলা মডেল Infinix GT 30 স্মার্টফোনের ডিটেইলস প্রকাশ্যে এসেছে। সম্প্রতি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে ব্র্যান্ডের একটি মডেল লিস্টেড হয়েছে। তাই এবার কোম্পানির পক্ষ থেকে স্ট্যান্ডার্ড মডেলও বাজারে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ আগের একটি Geekbench লিস্টিঙের মাধ্যমে মডেল নাম্বার সহ নামও কনফার্ম হয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Infinix GT 30 স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Infinix GT 30 এর গীকবেঞ্চ লিস্টিং

  • Geekbench লিস্টিং অনুযায়ী Infinix GT 30 স্মার্টফোনটি MediaTek চিপসেট সহ লঞ্চ করা হতে পারে। এই চিপসেট 2.60GHz ক্লক স্পীড এবং চারটি এফিসিয়েন্সি কোর সহ 2.00GHz ক্লক স্পীডে কাজ করে।
  • এই চিপসেটে গ্রাফিক্সের জন্য Mali-G615 MC2 GPU রয়েছে।
  • এই প্রকাশ্যে আসা তথ্যের মাধ্যমে আভাস পাওয়া যাচ্ছে স্মার্টফোনটিতে MediaTek Dimensity 7400 চিপসেট যোগ করা হতে পারে।
  • লিস্টিঙের মাধ্যমে জানা গেছে আপকামিং স্মার্টফোনটি প্রায় 8GB RAM এবং Android 15 অপারেটিং সিস্টেম সহ কাজ করবে।
  • স্মার্টফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1079 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 3082 স্কোর পেয়েছে।
  • এখনও পর্যন্ত আসন্ন স্মার্টফোনটির অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি।

কেমন হবে Infinix GT 30?

  • যেহেতু একটি একটি GT-সিরিজের স্মার্টফোন হতে চলেছে, তাই আপকামিং GT 30 স্মার্টফোনটিতে এই মাসে লঞ্চ হওয়া GT 30 Pro স্মার্টফোনের মতো ডিজাইন থাকতে পারে।
  • স্মার্টফোনটিতে গেমিঙের জন্য দারুণ ফিচার থাকতে পারে। তবে এতে গেমিং শোল্ডার বাটন থাকবে বলে আশা করা হচ্ছে।
  • স্মার্টফোনটির ভ্যানিলা মডেলে 128GB স্টোরেজ থাকতে পারে আশা করা হচ্ছে।

Infinix GT 30 Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Infinix GT 30 Pro স্মার্টফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 144Hz রিফ্রেশ রেটযুক্ত 6.78 ইঞ্চির AMOLED প্যানেল দেওয়া হয়েছে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে Dimensity 8350 Ultimate চিপসেট, 12GB পর্যন্ত RAM এবং 512GB ইনবিল্ট স্টোরেজ থাকবে।
  • ব্যাটারি: স্মার্টফোনটিতে 45W ওয়্যাড এবং 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: স্মার্টফোনটির ক্যামেরা সেটআপের ফ্রন্টে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ব্যাক প্যানেলে 108MP (প্রাইমারি) + 8MP (আল্ট্রা ওয়াইড) ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here