কয়েক দিন আগেই Redmi Turbo 5 ফোনটির ডিটেইলস প্রকাশ্যে এসেছিল। এবার টিপস্টার যোগেশ ব্রার ফোনটির প্রসেসর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। আপকামিং Turbo 5 ফোনটি গ্লোবাল বাজারে POCO X8 Pro নামে লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Turbo 5 ফোনের লিক ডিটেইল সম্পর্কে।
Redmi Turbo 5 এর ডিটেইল (লিক)
- নিচে দেওয়া পোস্টে দেখা যাচ্ছে টিপস্টার যোগেশ ব্রারের মাধ্যমে এই তথ্য জানা গেছে। Redmi Turbo 5 ফোনটিতে MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর দেওয়া হতে পারে।
- এই চিপসেটটি Dimensity 8400 Ultra প্রসেসরের আপগ্রেড ভার্সন, আগের Redmi Turbo 4 এবং POCO X7 Pro মডেলে এই চিপসেটটি দেওয়া হয়েছিল। অর্থাৎ Redmi Turbo 5 ফোনটি গ্লোবাল বাজারে POCO X8 Pro ফোন হিসাবে লঞ্চ হলে, এতেও এই প্রসেসর থাকতে পারে।
- আগের লিকের মাধ্যমে টিপস্টার ডিজিটাল স্টেশন জানিয়েছিল Redmi Turbo 5 ফোনটিতে 6.6 ইঞ্চির 1.5K রেজোলিউশন ডিসপ্লে দেওয়া হতে পারে।
- এই স্ক্রিনে কার্ভ ডিজাইন থাকতে পারে। ফোনটিতে মেটাল মিডিল ফ্রেম দেওয়া হবে বলে জানানো হয়েছে।
Redmi Turbo 5 with Dimensity 8500 Ultra
big shift from Snapdragon..
— Yogesh Brar (@heyitsyogesh) July 18, 2025
জানিয়ে রাখি আগামী কয়েক মাসের মধ্যে Redmi তাদের Turbo 5 সিরিজ লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে Redmi Turbo 5 ও Redmi Turbo 5 Pro ফোনগুলি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। 2026 সালের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে Redmi Turbo 5 Pro ফোনটি লঞ্চ করা হতে পারে। তবে 2026 সালের শুরুতে Redmi Turbo 5 ফোনটি লঞ্চ করা হতে পারে। আগের লিক অনুযায়ী প্রো মডেলে 8,000mAh চেয়ে বেশি ব্যাটারি থাকতে পারে। অর্থাৎ ফোনটিতে দীর্ঘক্ষণ পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। অন্যদিকে রিপোর্ট অনুযায়ী Turbo 5 ফোনটি গ্লোবাল বাজারে Poco X8 Pro এবং Turbo 5 Pro ফোনটি Poco F8 ফোনের হিসাবে রিব্র্যান্ড করা হতে পারে।
Redmi Turbo 4 এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Redmi Turbo 4 ফোনটিতে 6.67 ইঞ্চির 1.5K রেজোলিউশন সহ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে।
- প্রসেসর: ফোনটিতে MediaTek Dimensity 8400 Ultra চিপসেট রয়েছে।
- স্টোরেজ: ফোনটিতে 16GB RAM ও 512GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
- ক্যামেরা: ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: ফোনটিতে 6,550mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।









