বেঞ্চমাকিং সাইট গীকবেঞ্চে Samsung এর আপকামিং ফ্ল্যাগশিপ Galaxy S26 Edge স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি এই স্মার্টফোনটি পরের বছরে আসন্ন Galaxy S26 সিরিজের অংশ হতে পারে। এই সিরিজের অধীনে Galaxy S26 Pro, Galaxy S26 Edge এবং Galaxy S26 Ultra স্মার্টফোনগুলি পেশ করা হবে। লিক এবং লিস্টিং অনুযায়ী স্মার্টফোনগুলির ডিজাইন, প্রসেসর এবং ডিসপ্লে ফিচার আগের Galaxy S25 Edge মডেলের তুলনায় উন্নত হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy S26 Edge স্মার্টফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে Samsung Galaxy S26 Edge স্মার্টফোনটি SM-S947U মডেল নাম্বার সহ দেখা গেছে। স্মার্টফোনটি সিঙ্গেল কোর টেস্টে 3393 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 11515 স্কোর পেয়েছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite 2 প্রসেসর দেওয়া হতে পারে। এতে 4.74GHz পর্যন্ত অভারক্লক সহ Adreno 840 GPU যোগ করা হতে পারে। স্মার্টফোনটি বক্সের বাইরে Android 16 এবং স্যামসাঙের লেটেস্ট One UI 8 কাস্টম স্কিন সহ কাজ করবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে এতে প্রায় 12GB RAM থাকবে বলে জানা গেছে।
রিপোর্ট অনুযায়ী 2026 সালের শুরুতে Samsung Galaxy S26 Edge স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ করা হতে পারে। কোম্পানি তাদের S26 সিরিজের অধীনে তিনটি মডেল লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোনগুলি আলাদা আলাদা দামে পেশ করা হতে পারে। বিশেষত্ব হল Edge সিরিজের মডেল সাইড কার্ভড ডিসপ্লে ডিজাইন এবং আল্ট্রা থিন ফার্ম ফ্যাক্টার থাকবে।
ডিজাইন এবং বিল্ডের ক্ষেত্রেও Galaxy S26 Edge স্মার্টফোনটিতে বড় পরিবর্তন করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী স্মার্টফোনটিতে মাত্র 5.5mm আল্ট্রা থিন বডি দেওয়া হতে পারে। দারুণ পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4200mAh সাইজ থাকতে পারে। আগের লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী স্মার্টফোনটিতে 6.66 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে।
লিক অনুযায়ী Samsung S26 সিরিজে Ultra মডেল লঞ্চ করা হবে বলে জানা গিয়েছিল। এই স্মার্টফোনটিতে f/1.4 অ্যাপার্চারযুক্ত ISOCELL HP2 সেন্সর এবং 10.7Gbps LPDDR5X RAM ফিচার থাকবে বলে শোনা গেছে। এখনও পর্যন্ত আপকামিং স্মার্টফোনের কনফার্ম ডিটেইলস সম্পর্কে জানা যায়নি, তবে আগের মডেলের তুলনায় Galaxy S26 সিরিজে আরও উন্নত ক্যামেরা এবং পারফরমেন্স পাওয়া যাবে।
যারা আল্ট্রা-স্লিম ডিজাইনের সঙ্গে ফ্ল্যাগশিপ-গ্রেড পারফরমেন্স স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Galaxy S26 Edge স্মার্টফোনটি একটি দারুণ অপশন হতে পারে। ভবিষ্যতে এই বিষয়ে আরও তথ্য প্রকাশ্যে আসবে, যা আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









