ভারতের বাজারে itel তাদের ZENO সিরিজের সংখ্যা বাড়িয়ে নতুন itel ZENO 20 ফোনটি লঞ্চ করেছে। এই ফোনটি আল্ট্রা ডিউরেবিলিটি, স্মার্ট AI অ্যাসিস্টেন্ট এবং স্টাইলিশ ডিজাইন সহ পেশ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP54 রেটিং রয়েছে, একইসঙ্গে ড্রপ রেজিস্টেন্স কেসও দেওয়া হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে তাদের নতুন Aivana 2.0 AI ভয়েস অ্যাসিস্টেন্ট দেওয়া হয়েছে, এই ফিচার প্রথম ফোন ব্যাবহারকারী ইউজারদের ক্ষেত্রে সুবিধাজনক হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক itel ZENO 20 ফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
শপিং সাইট আমাজনে এক্সক্লুসিভভাবে ফোনটি Starlit Black, Space Titanium এবং Aurora Blue এর মতো কালা অপশনে সেল করা হবে। ফোনের 3GB RAM সহ 64GB স্টোরেজ ভেরিয়েন্ট মাত্র 5,999 টাকা এবং 4GB RAM সহ 128GB স্টোরেজ অপশন 6,899 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে লঞ্চ অফার হিসাবে 3GB ভেরিয়েন্টে 250 এবং 4GB ভেরিয়েন্টে 300 টাকার ডিসকাউন্ট কুপন জারি করা হবে। 25 আগস্ট থেকে ফোনটির সেল শুরু হতে চলেছে।
itel ZENO 20 ফোনটিতে 6.6 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট এবং Dynamic Bar ফিচার যোগ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে T7100 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই ফোনটিতে 64GB ইন্টারনাল স্টোরেজ +8GB RAM (3GB+5GB ভার্চুয়াল) এবং 128GB ইন্টারনাল স্টোরেজ + 12GB RAM (4GB+8GB ভার্চুয়াল) অপশন রয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি 3 বছরের Fluency Guarantee সহ লঞ্চ করা হয়েছে, অর্থাৎ দীর্ঘমেয়াদী স্মুথ পারফরমেন্স উপভোগ করা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5000mAh ব্যাটারি রয়েছে এবং চার্জ করার জন্য 10W চার্জিং ও 15W চার্জিং ফিচার সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য ফোনটিতে 13MP HDR রেয়ার ক্যামেরা এবং 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। একইভাবে অডিওর জন্য ফোনটিতে DTS সাউন্ড ফিচার রয়েছে, এর ফলে বাজেট সেগমেন্টে সারাউন্ড সাউন্ড উপভোগ করা যাবে। এর পাশাপাশি ফোনটিতে Find My Phone, Landscape Mode এবং Dynamic Bar এর মতো ফিচারগুলি রয়েছে। একইসঙ্গে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সাপোর্ট করে। এই ফোনটি Android 14 Go Edition সহ কাজ করে।
বিশেষত্ব হল ZENO 20 ফোনটিতে Aivana 2.0 ভয়েস অ্যাসিস্টেন্ট রয়েছে। এই ফিচার ফোনের অ্যাপ ওপেন করতে, WhatsApp এ কল করতে এবং ফোনের সেটিংস পরিবর্তন সহ ইমেজ ডিস্ক্রাইভ এবং সোশ্যাল মিডিয়া ক্যাশন ও কঠিন ম্যাথ সল্ভ করতে সাহায্য করবে। এই ফিচার হিন্দি ভাষাতে কাজ করতে সক্ষম। একইসঙ্গে ফোনটিতে Aivana 2.0 স্মার্ট রাইটিং অ্যাসিস্টেন্ট সাপোর্ট করে। যারা ম্যাসেজ লিখতে এবং সোশ্যাল মিডিয়া পোস্ট করতে পছন্দ করেন, তাদের জন্য ফিচারটি বেশ প্রয়োজনীয়।
এই বাজেট রেঞ্জে itel ZENO 20 ফোনটি POCO C71, Infinix Smart 9 HD এবং Lava Shark 5G ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। কম দামে ফোনগুলি ভালো অপশন হতে পারে। এর মধ্যে লাভা ফোনটি এগিয়ে থাকতে পারে। আবার এন্ট্রি লেভেল এক্সপিরিয়েন্স এবং কম দামে নতুন অপশন হিসাবে সস্তা ZENO 20 ফোনটিও ভালো অপশন। এই ফোনটিতে AI ভয়েস অ্যাসিস্টেন্ট, IP54 রেটিং, 90Hz ডিসপ্লে ও DTS সাউন্ড টেকনোলজি, ড্রপ-রেজিস্টেন্ট বডি এবং 3 বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টির মতো ফিচারগুলো সহ এটি একটি ভালো অপশন বলে মনে করা হচ্ছে।
যারা একটি সস্তা স্মার্টফোন খুঁজছেন এবং কীবোর্ড ফোন থেকে স্মার্টফোনে আপগ্রেড করার কথা ভাবছেন, তাদের জন্য এই ফিচার সুন্দর অডিও এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ সহ itel ZENO 20 ফোনটি একটি সুন্দর অপশন। এই ফোনটির প্রাথমিক দাম মাত্র 5,999 টাকা এবং লঞ্চ অফারে কুপন ডিসকাউন্ট সহ ফোনটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে।









