15 হাজার টাকার চেয়ে কম দামে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy F17 5G স্মার্টফোন, পাওয়া যাবে Android 21 পর্যন্ত আপডেট 

গত সপ্তাহে ভারতের বাজারে স্যামসাঙ তাদের নতুন Samsung Galaxy A17 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানি তাদের ‘এম’ সিরিজের সংখ্যা বাড়িয়ে Samsung Galaxy F17 5G ফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে ঘোষণার আগেই আপকামিং স্যামসাঙ ফোনের দাম এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। লিক হওয়া তথ্য অনুযায়ী ফোনটি 15 হাজা টাকার চেয়ে কম দামে লঞ্চ করা হবে। 

রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যেই Samsung Galaxy F17 5G ফোনটি ভারতে পেশ করা হবে। লিক অনুযায়ী ফোনটির দুটি স্টোরেজ অপশনে পেশ লঞ্চ করা হতে পারে। এর 4GB RAM + 128GB স্টোরেজ অপশন 14,499 টাকা এবং 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 15,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে। 

 প্রসেসিঙের জন্য Samsung Galaxy F17 5G ফোনটিতে  6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোম্পানির Exynos 1330 প্রসেসর দেওয়া হতে পারে। এই প্রসেসর 2024 সালে লঞ্চ করা হয়েছিল। তাই আপকামিং Galaxy F17 5G ফোনের প্রসেসরটি পুরনো বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি এই প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম।    

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Samsung Galaxy F17 5G ফোনটিতে 6.7 ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হবে। Super AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে ​90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এর ফলে দারুণ ভিজুয়াল কোয়ালিটি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ফোনটিতে গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন দেওয়া হতে পারে। 

ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল ultrawide অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেল macro সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। 

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy F17 5G ফোনটিতে 5,000এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গেছে। ব্যাটারির দিক দিয়ে ইউজাররা হতাশ হতে পারে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে প্রায় সমস্ত ফোনেই 6,000mAh বা এর চেয়ে বড় ব্যাটারি ব্যাবহার করা হচ্ছে। তাই 5,000mAh ব্যাটারির জন্য ফোনটি বাজারে উপস্থিত ফোনগুলির থেকে পিছিয়ে থাকতে পারে। অন্যদিকে চার্জিঙের জন্য ফোনটিতে 25W ফাস্ট চার্জিং দেওয়া হতে পারে। 

Samsung Galaxy F17 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 6 জেনারেশন ওএস আপগ্রেড থাকতে পারে। এই ক্ষেত্রে স্যামসাঙ অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এগিয়ে রয়েছে। ওএস এবং সিকিউরিটির আপডেটের জন্য Samsung Galaxy F17 5G ফোনটি অন্যান্য ফোনের তুলনায় দীর্ঘমেয়াদী স্মুথ এবং ল্যাগ ফ্রি পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটি One UI 7 সহ কাজ করতে পারে। 

এখনও পর্যন্ত অফিসিয়ালি আপকামিং Samsung Galaxy F17 5G ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, তবে 10 সেপ্টেম্বর বাজারে ফোনটি পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রকাশ্যে আসা স্পেসিফিকেশন অনুযায়ী ফোনটি ওএস এবং সিকিউরিটি আপডেট ও ডিসপ্লেয়ের দিক দিয়ে এগিয়ে থাকতে পারে। তবে ফোনের ওয়াটারড্রপ নচ স্টাইল কিছুটা ব্যাকডেটেড। তবে ব্যাটারি এবং প্রসেসরের ক্ষেত্রে ফোনটি পিছিয়ে থাকতে পারে। 

যারা 15,000 টাকা বাজেট রেঞ্জে বড় ব্যাটারি সহ ফোন খুঁজছেন, তাদের জন্য বাজারে উপস্থিত Redmi 15 এবং POCO M7 Plus ফোনগুলি একটি ভালো অপশন হতে পারে। এতে 7,000mAh ব্যাটারি সাপোর্ট করে। এই ফোনগুলিতে 8GB RAM এবং Snapdragon 6s Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে Lava Play Ultra ফোনটিতে 120Hz AMOLED ডিসপ্লে এবং Dimensity 7300 প্রসেসর রয়েছে, এটি Galaxy F17 5G ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। 

 

 



LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here