ভারতের বাজারে আগামী 9 সেপ্টেম্বর iPhone 17 series লঞ্চ হতে চলেছে। নতুন Apple স্মার্টফোনটি লঞ্চের আগেই আইটেল iPhone 17 Pro Max ফোনের ডিজাইনের মতো কম দামে স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে মাত্র 6,399 টাকা দামে itel A90 Limited Edition স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে। এটি মে মাসে লঞ্চ হওয়া itel A90 স্মার্টফোনের স্পেশাল এডিশন, এতে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক itel A90 Limited Edition স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
itel A90 Limited Edition স্মার্টফোনটির ব্যাক প্যানেলের উপরে হরিজেন্টাল ক্যামেরা মডিউল রয়েছে। এটি প্যানেলের থেকে খানিকটা উঁচুতে রয়েছে, এতে দুটি ক্যামেরা লেন্স সহ ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। এই ডিজাইন লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা iPhone 17 Pro Max স্মার্টফোনের মতো দেখাচ্ছে। এখনও পর্যন্ত iPhone 17 Pro Max স্মার্টফোনের ডিজাইন সম্পর্কে কনফার্ম জানা যায়নি। তবে আইফোনের লিক ফটো অনুযায়ী itel স্মার্টফোনটির ডিজাইন আপকামিং অ্যাপেল ফোনের মতো লাগছে।
ভারতের বাজারে itel A90 Limited Edition স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনের 3GB RAM + 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 6,399 টাকা এবং 4GB RAM + 64GB স্টোরেজ অপশনের দাম 6,899 টাকা রাখা হয়েছে। ভারতে স্মার্টফোনটি Space Titanium, Starlit Black এবং Aurora Blue এর মতো কালার অপশনে সেল করা হবে। জানিয়ে রাখি itel A90 স্মার্টফোনটির 64GB স্টোরেজ অপশন 6,499 টাকা এবং 128GB স্টোরেজ অপশন 6,999 টাকা দামে সেল করা হয়। দুটি ভেরিয়েন্টে 4GB RAM সাপোর্ট করে।
জানিয়ে রাখি এটি 7000 টাকা দামে MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন সহ বিশ্বের প্রথম itel A90 Limited Edition স্মার্টফোন। এই দিক থেকেই এই স্মার্টফোনটি itel A90 ফোনের থেকে আলাদা। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটি মজবুত এবং ডিউরেবল ডিজাইন সহ তৈরি করা হয়েছে। এই স্মার্টফোনটি ড্রপ এবং শক রেজিস্টেন্স, এর ফলে নিচে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP54 রেটিং যোগ করা হয়েছে।
স্মার্টফোনটির আইপি রেটিং তেমন একটা উল্লেখযোগ্য নয়। এর ফলে হালকা জলের ছিটা থেকে ফোনটি সুরক্ষিত থাকলেও জলে পড়ে গেলে ফোনটির ক্ষতি হতে পারে। কমপক্ষে IP67 রেটিং থাকলে ইউজাররা কিছুটা নিশ্চিন্ত হতে পারে। জানিয়ে রাখি ফোনের বক্সের মধ্যে কোম্পানির পক্ষ থেকে ফ্রি অ্যান্টি-ড্রপ কেস দেওয়া হয়েছে।
The long wait has come to an end! 🚀 Meet the itel A90 Limited Edition – Segment’s 1st Military Grade Certified Smartphone under 7K! 💪📱 With Max Style and Max Durability, it packs MIL-STD-810H shock resistance, IP54 dust & water protection, and drop-proof toughness – all… pic.twitter.com/HOGTeEzlwH
— itel India (@itel_india) September 3, 2025
itel A90 Limited Edition স্মার্টফোনটিতে 6.6 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই প্রাইস রেঞ্জে এই স্মার্টফোনের রিফ্রেশ রেট যথেষ্ট। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে Unisoc T7100 4G প্রসেসর দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, এর ফলে ইন্টারনাল RAM এবং 4GB ভার্চুয়াল RAM এর ব্যাবহারে 8GB RAM (4+4) পারফরমেন্স পাওয়া যায়।
এই স্মার্টফোনটি Android 14 Go সহ লঞ্চ করা হয়েছে। Android 14 Go থাকার জন্য ‘গুগল গো’ অ্যাপ ডাউনলোড করা এবং ইন্সটল করা যাবে, যা কম RAM এবং হালকা প্রসেসরে কাজ করতে সক্ষম। জানিয়ে রাখি এই অ্যাপ কম স্টোরেজ নেয় এবং ইন্টারনেটও কম খরচ করে। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর রয়েছে। যারা গেমিং পছন্দ করেন এবং দৈনন্দিন কাজের জন্য স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য itel A90 Limited Edition স্মার্টফোনটি একটি ভালো অপশন। এই itel A90 Limited Edition স্মার্টফোনের বড় স্ক্রিন এবং হাই রিফ্রেশ রেটের জন্য দারুণ কন্টেন্ট উপভোগ করা যাবে।
itel A90 Limited Edition স্মার্টফোনটি এই বাজেট রেঞ্জে বাজারে উপস্থিত Infinix Smart 10 এবং LAVA Bold N1 Pro স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিযোগিতার সম্মখিন হতে পারে। এই স্মার্টফোনগুলির দাম 6,799 টাকা। এই প্রাইস রেঞ্জে LAVA স্মার্টফোনটিতে 128GB Memory পাওয়া যাবে। অন্যদিকে উভয় স্মার্টফোনেই 120Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে রয়েছে।










