মাত্র 9,999 টাকার বিনিময়ে Realme C73 5G! রয়েছে 6000mAh ব্যাটারি এবং 32MP ক্যামেরা

Realme তাদের বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন Realme C73 5G ফোনের দামে আকর্ষণীয় অফার জারি করেছে। এই অফারে ইউজাররা মাত্র 9,999 টাকার বিনিময়ে এই ফোনটি কিনতে পারবেন। এই অফারটি শুরু হয়েছে গত 5 অক্টোবর এবং চলবে আগামী 12 তারিখ পর্যন্ত। জানিয়ে রাখি এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর, 4GB RAM (12GB পর্যন্ত Dynamic RAM এক্সপ্যান্ডেবল)) +128GB স্টোরেজ, 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে, 32MP GALAXYCORE রেয়ার ক্যামেরার মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম এবং অফার সম্পর্কে।

অফারে Realme C73 5G ফোনটির 10,499 টাকা দামের 4GB + 64GB ভেরিয়েন্ট মাত্র 9,999 টাকা দামে পাওয়া যাবে। এক‌ইভাবে ফোনটির 4GB + 128GB মডেল এখন 10,999 টাকা দামে সেল করা হচ্ছে, আগে এই মডেলের দাম ছিল 11,499 টাকা। 5 অক্টোবর থেকে 12 অক্টোবর 2025 পর্যন্ত রিটেইল আউটলেটের মাধ্যমে ফোনটির দামে এই 500 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যে কোনো ফোনের দোকানের মাধ্যমে এই অফার উপভোগ করা যাবে।

প্রসেসিঙের জন্য Realme C73 5G ফোনে MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসরের সঙ্গে Mali G57 MC2 GPU দেওয়া হয়েছে। এই ফোনে 4GB RAM রয়েছে এবং Virtual RAM টেকনোলজির মাধ্যমে এতে 12GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়। এই ফোনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত 6.67 ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। Realme C73 5G ফোনে 32MP GALAXYCORE রেয়ার ক্যামেরা এবং 13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

Realme C73 5G ফোনটিতে 5G + 5G ডুয়েল মোড, Bluetooth 5.3, Wi-Fi 802.11 a/b/g/n/ac, ডুয়েল সিম সাপোর্ট এবং USB Type-C পোর্ট রয়েছে। এছাড়াও এই ফোনে সুপার লাইনার স্পিকার, Hi-Res অডিও এবং AI ক্যামেরা মোড দেওয়া হয়েছে।

যারা কম দামের মধ্যে বড় ব্যাটারি সহ দীর্ঘমেয়াদি ব্যাক‌আপ, স্মুথ ডিসপ্লে, ভালো পারফরমেন্স এবং সুন্দর ক্যামেরা সহ একটি স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য Realme C73 5G ফোনটি একটি সুন্দর অপশন। বাজারে উপস্থিত Infinix Hot 60i 5G, Samsung Galaxy M16 5G এবং Moto G35 ফোনগুলির সঙ্গে এই ফোনটির প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। তবে অফার সহ C73 5G ফোনটির দাম যথেষ্ট লোভনীয়।

লো বাজেটে বড় ব্যাটারি, HD+ 120Hz ডিসপ্লে, ভালো ক্যামেরা এবং 5G সাপোর্ট সহ স্মার্টফোন কিনতে চাইলে Realme C73 5G ফোনটি সম্পর্কে ভাবা যেতেই পারে। আবার মনে করিয়ে দিই, এই অফার শুধুমাত্র অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে 5 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত উপভোগ করা যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here