গত মাসে Qualcomm তাদের সবচেয়ে শক্তিশালী প্রসেসর Snapdragon 8 Elite Gen 5 লঞ্চ করেছিল। এরপর বেশ কিছু ব্র্যান্ড এই চিপসেট সহ স্মার্টফোন লঞ্চ করার কথা ঘোষণা করেছে। এই লিস্টে OnePlus, Xiaomi, realme ও iQOO স্থান করে নিয়েছে। এর মধ্যে রিয়েলমি জানিয়েছিল কোম্পানি বাজারে সবার আগে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ realme GT 8 Pro স্মার্টফোন লঞ্চ করবে। আমাদের পাওয়া খবর অনুযায়ী কোম্পানি তাদের ফোনটি 18 থেকে 20 নভেম্বরের মধ্যে লঞ্চ করবে বলে জানা গিয়েছিল।
কিন্তু এর মধ্যেই আমরা এক্সক্লুসিভ তথ্য পেয়েছি আগামী 13 নভেম্বর ওয়ানপ্লাস ভারত সহ গ্লোবাল মার্কেটে তাদের ফ্ল্যাগশিপ OnePlus 15 স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই খবর প্রকাশ্যে আসার পর রিয়েলমি তাদের লঞ্চ স্ট্র্যাটেজি পরিবর্তন করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। ইন্ডাস্ট্রি সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী রিয়েলমি realme GT 8 Pro ফোনটি 10 নভেম্বর থেকে 12 নভেম্বরের মধ্যে লঞ্চ করতে পারে। তবে আশা করা হচ্ছে 11 নভেম্বর পেশ করা হবে।
রিয়েলমির এই ফ্ল্যাগশিপ ফোনের লঞ্চ প্রিপোন করার সবচেয়ে বড় কারণ OnePlus 15 ফোনটির লঞ্চ বলেই মনে করা হচ্ছে। কারণ কোম্পানি ভারতে প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ realme GT 8 Pro ফোনটি লঞ্চ করতে চাইছে। যদি আগের ডেট অনুযায়ী 18 থেকে 20 নভেম্বরের মধ্যে ফোনটি লঞ্চ কর হয়, তাহলে OnePlus 15 ফোনটি এই যুদ্ধে জয়ী হবে এবং ভারতের বাজারে প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ ফোনের স্থান দখল করবে। অর্থাৎ ‘ফাস্ট’ টাইটেল দখল করার জন্য কোম্পানি কনফার্ম লঞ্চ ডেটের আগেই realme GT 8 Pro ফোনটি লঞ্চ করতে পারে।
রিয়েলমির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আপকামিং realme GT 8 Pro ফোনটি 40,00,000+ AnTuTu score পেয়েছে। জানিয়ে রাখি কোম্পানির GT সিরিজ ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশনের জন্যই সুপরিচিত। এর আগে গত বছর GT 7 Pro ফোনটি Snapdragon 8 Elite প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। আমাদের টেস্টে ফোনটি 28,10,079 আনটুটু স্কোর পেয়েছে। এবার এই ফোনের সাক্সেসার GT 8 Pro ফোনটি Snapdragon 8 Elite প্রসেসরের সাক্সেসার 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হবে।
শক্তিশালী প্রসেসরের পাশাপাশি রিয়েলমি জিটি 8 প্রো ফোনটিতে GT BOOST 3.0 টেকনোলোজি দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী GT 8 Pro 5G ফোনটিতে BGMI এবং Genshin Impact মোবাইল গেমগুলি খুব সহজেই খেলা যাবে এবং উভয় গেমের ক্ষেত্রেই হাই ফ্রেম রেট পাওয়া যাবে। এই ফোনটিতে হাই পারফরমেন্স এবং হেভি গেমিং উপভোগ করা যাবে। নতুন napdragon 8 Elite Gen 5 প্রসেসরটি 3 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি অক্টাকোর প্রসেসর।
এই মোবাইল চিপসেট 3.63GHz ক্লক স্পীডযুক্ত 6 পারফরমেন্স কোর এবং 4.6GHz ক্লক স্পীডযুক্ত ডুয়েল প্রাইস কোর রয়েছে। এতে Qualcomm Oryon CPU রয়েছে, যা কোম্পানির বক্তব্য অনুযায়ী সিঙ্গেল-কোর সিপিইউ পারফরমেন্স 20%, মাল্টি-কোর সিপিইউ পারফরমেন্স 17% এবং সিপিইউ পাওয়ার এফিসিয়েন্সি 35% পর্যন্ত বাড়াতে সক্ষম। একইসঙ্গে অ্যাডভান্স Hexagon NPU দেওয়া হয়েছে, যা 37% পর্যন্ত বেশি ফাস্ট কাজ করে।
প্রকাশ্যে আসা লিক অনুযায়ী realme GT 8 Pro ফোনটিতে 16GB RAM দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য আসন্ন ফোনটিতে 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স ক্যামেরা সহ 50 মেগাপিক্সেল OIS সেন্সর ও 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী realme GT 8 Pro ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.78 ইঞ্চির 2K ডিসপ্লে দেওয়া হবে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য 7,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।












