যারা 8 হাজার টাকা দামে 5G ফোন খুঁজছেন, তাদের জানিয়ে রাখি Redmi A4 5G ফোনটিতে ডিসকাউন্ট জারি করা হয়েছে। এই ফোনটির সমস্ত ভেরিয়েন্ট ছাড় সহ সেল করা হচ্ছে। একইসঙ্গে 5G ফোনের 128GB স্টোরেজ অপশনে অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই সস্তা 5G ফোনটি লঞ্চ প্রাইসের থেকে 1400 টাকা কম দামে কেনা যাচ্ছে। ডিসকাউন্ট সহ Redmi A4 5G ফোনটি মাত্র 7,499 টাকা দামে সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi A4 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।
| Redmi A4 5G | লঞ্চ প্রাইস | সেলিং প্রাইস | ডিসকাউন্ট |
| 4GB RAM + 64GB Storage | 8,499 টাকা | 7,499 টাকা | 1,000 টাকা |
| 4GB RAM + 128GB Storage | 9,499 টাকা | 8,099 টাকা | 1,400 টাকা |
| 6GB RAM + 128GB Storage | 9,999 টাকা | 8,819 টাকা | 1,180 টাকা |
Redmi A4 5G ফোনটির ভ্যানিলা মডেল 4GB RAM ও 64GB স্টোরেজ অপশন 8,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে কোম্পানি এই ফোনে 1,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট জারি করেছে, ফলে এই কম দামের 5G ফোনটি মাত্র 7,499 টাকা দামে পাওয়া যাচ্ছে।
এই ফোনটির 4GB RAM সহ 128GB স্টোরেজ ভেরিয়েন্টে 9,499 টাকা দামে পেশ করা হয়েছিল। এখন আমাজনে ভেরিয়েন্টে সবচেয়ে বেশি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। বর্তমানে শপিং সাইটে ফোনটি 8,349 টাকা দামে সেল করার জন্য লিস্টেড হয়েছে। একইসঙ্গে এই ছাড় সহ কোম্পানির পক্ষ থেকে 250 টাকার কুপন ডিসকাউন্টও জারি করা হয়েছে। বিশেষত্ব হল একইসঙ্গে দুটি ডিসকাউন্ট প্রযোজ্য, ফলে ইউজাররা মোট 1,400 টাকা (1,150 টাকা + 250 টাকা) পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।
একইভাবে ভারতে Redmi A4 5G ফোনের 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 9,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে আমাজনে ভেরিয়েন্টটি 1,000 কম দামে অর্থাৎ 8,999 টাকা দামে লিস্টেড হয়েছে। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে অতিরিক্ত 2% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যা প্রায় 180 টাকার কাছাকাছি। এই এক্সট্রা ডিসকাউন্ট সহ ফোনটির 6GB RAM স্টোরেজ ভেরিয়েন্ট মাত্র 8,819 টাকা দামে সেল করা হচ্ছে।
Redmi A4 5G ফোনটি কম দামে কেনার জন্য বা ফোনের সম্পূর্ণ অফার ও ডিসকাউন্ট ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন।
বিশ্বের প্রথম Redmi A4 5G ফোনটি Qualcomm Snapdragon 4s Gen 2 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। আমাদের টেস্টে ফোনটি 381,047 AnTuTu স্কোর পেয়েছে। এই ফোনটিতে Virtual RAM Technology রয়েছে, যা ফোনের ফিজিক্যাল RAM এবং ভার্চুয়াল RAM এর ব্যাবহারে মোট 12GB RAM (6GB + 6GB) পারফরমেন্স পাওয়া যায়।
ফটোগ্রাফির জন্য Redmi A4 5G ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একইভাবে সেলফির জন্য 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,160mAh ব্যাটারি রয়ছে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 18W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। এই কম দামের Redmi 5G ফোনটিতে 1640 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.68-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 600nits ব্রাইটনেস সাপোর্ট করে।
যারা ইউটিউব ভিডিও ও ইন্সটাগ্রাম রিল দেখতে ভালোবাসেন, তাদের জন্য Redmi A4 5G ফোনটি একটি চমৎকার অপশন হতে পারে। এই ফোনটিতে 7 5G ব্যান্ড দেওয়া হয়েছে, ফলে Jio, Airtel, এবং Vi তিনটি নেটওয়ার্কের ক্ষেত্রেই দ্রুত ইন্টারনেট স্পীড পাওয়া যায়। এই ফোনটির বড় স্ক্রিনে অসাধারণ কনটেন্ট উপভোগ করা যায় এবং উপস্থিত Blue Light Eye Protection এর জন্য চোখের ক্ষতি কম হয়। অর্থাৎ এই বাজেট রেঞ্জের 5G ফোনটিতে দারুণ কনটেন্ট এক্সপিরিয়েন্স করা যাবে। তবে হেভি গেমিং বা ফাস্ট পারফরমেন্সের দিক দিয়ে ফোনটি ইউজারদের নিরাশ করতে পারে।
যেসব ইউজাররা Xiaomi Redmi ছাড়া অন্যান্য ব্র্যান্ডের সস্তা 5G ফোন কেনার কথা ভাবছেন, কিনতে চান, তাঁরা 10,000 টাকা কম দামে 6,000mAh ব্যাটারি সহ Tecno Spark G0 5G ফোনটি দেখতে পারেন। এই ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সহ বড় ডিসপ্লে রয়েছে। একইসঙ্গে ভারতের বাজারে লো বাজেট সেগমেন্টের Lava Blaze Dragon ফোনটিতে Snapdragon 4 Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে 10,000 টাকার চেয়ে কম দামের iQOO Z10 Lite 5G ফোনে 1000nits ব্রাইটনেস সহ শক্তিশালী 6,000mAh ব্যাটারি সাপোর্ট করে।











