Vivo V70 স্মার্টফোন তৈরি করছে কোম্পানি, জেনে নিন কবে হবে লঞ্চ

Vivo তাদের Vivo V60 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Vivo V60 এবং Vivo V60e ফোনদুটি ভারতে পেশ করেছে। এটি ব্র্যান্ডের সবচেয়ে লেটেস্ট ফোন, এর মধ্যে এখনও পর্যন্ত ভি60ই ফোনের সেল শুরু হয়নি। বাজারে Vivo V60 সিরিজের ফোনগুলি লঞ্চের সঙ্গে সঙ্গে Vivo V70 সিরিজের খবর শোনা যাচ্ছে। সম্প্রতি ব্লুটুথ SIG সার্টিফিকেশন সাইটে Vivo V70 Lite ফোনটি লিস্টেড হয়েছিল। এবার Vivo V70 ফোনটিও লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের পর মনে করা হচ্ছে 2026 সালের শুরুতেই Vivo V70 সিরিজ লঞ্চ করা হতে পারে।

টিপস্টার প্যাশনেটগীক্‌জের মধ্যমে Vivo V70 সিরিজের তথ্য প্রকাশ্যে এসেছে। লিক অনুযায়ী IMEI database এ এই ফোনটি লিস্টেড হয়েছিল। এই লিস্টিং স্ক্রিনশটটি টুইটের মাধ্যমে শেয়ার করা হয়েছে। ইন্টারনেটে IMEI ডেটাবেসের স্ক্রিনশটে ফোনটি V2538 মডেল নাম্বার সহ দেখা গেছে। একইসঙ্গে এই লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনটির নাম Vivo V70 হবে বলে জানা গছে। অএরথাত বছরের প্রথম কোয়ার্টারে ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

গত সপ্তাহে ব্লুটুথ SIG সার্টিফিকেশন সাইটে Vivo V70 Lite ফোনটি লিস্টেড হয়েছিল। এই ফোনটি V2549 মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল। লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Vivo V70 Lite ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে। Q1 2026 সালে Vivo V70 এবং Vivo V70 Lite ফোনদুটি লঞ্চ করা হতে পারে, তবে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

Vivo V60 5G ফোনটির 8GB RAM এবং 128GB স্টোরেজ অপশন 36,999 টাকা, 8GB+256GB স্টোরেজ ভেরিয়েন্টের 38,999 টাকা, 12GB+256GB স্টোরেজ অপশন 40,999 টাকা এবং টপ মডেল 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 45,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর রয়েছে। আমাদের টেস্টে আনটুটু স্কোর 10,06,885 পেয়েছে।

Vivo V60 ফোনটিতে 6.77 ইঞ্চির 2K কোয়াড-কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 5000nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP OIS IMX766 সেন্সর, 50MP সুপার টেলিফটো IMX882 সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জ করার জন্য 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

ভিভোর প্রথম V সিরিজের Vivo V60e 5G ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এই সেন্সর 85mm টেলিফটো পোর্ট্রেট এবং 30x সুপার জুম ক্ষমতাসম্পন্ন। একইভাবে সেলফির জন্য 50MP সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6,500mAh ব্যাটারি এবং 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। Vivo V60e ফোনটিতে 6.77 ইঞ্চির ফুল HD+ কোয়াড-কার্ভড AMOLED স্ক্রিন দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1600nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে।

জানিয়ে রাখি ভারতে প্রথম MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর সহ Vivo V60e 5G ফোনটি লঞ্চ করা হয়েছে। এই ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা রাখা হয়েছে। অন্যদিকে 8GB RAM +256GB স্টোরেজ ভেরিয়েন্ট 31,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 33,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here