লিক হল OPPO Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ টাইমলাইন, থাকতে পারে 8,000mAh ব্যাটারি এবং 200MP ক্যামেরা

OPPO তাদের নতুন Find X10 সিরিজের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। আগেই কোম্পানির পক্ষ থেকে সেপ্টেম্বর মাসে Find X10 সিরিজ লঞ্চ করা হবে বলে নিশ্চিত জানানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। এবার নতুন সিরিজের মডেল এবং Find X10 সিরিজের ফিচার সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এসেছে। একইসঙ্গে টিপস্টার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সিরিজের লঞ্চ সম্পর্কে তথ্য জানিয়েছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Find X10 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।

Find X10 সিরিজের সম্ভাব্য ডিটেইলস

গত কয়েক বছরে অক্টোবর মাসের কাছাকাছি OPPO তাদের Find X এর Fin okd X Pro মডেল লঞ্চ করেছে। তবে Ultra মডেলটি আগামী বছর প্রথম কোয়ার্টারে পেশ করা হবে বলে জানা গেছে। এবার কোম্পানি তাদের পরিকল্পনার ক্ষেত্রে পরিবর্তন করতে পারে।

টিপস্টার Smart Pikachu জানিয়েছেন সেপ্টেম্বর মাসে OPPO Find X10E, Find X10 এবং Find X10 Pro Max স্মার্টফোনগুলি লঞ্চ করা হতে পারে। অন্যদিকে Find X10 Ultra ফোনটি পরের বছর প্রথম কোয়ার্টারে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

টিপস্টার Yogesh Brar জানিয়েছন অক্টোবর মাসে গ্লোবাল বাজারে Find X10 সিরিজ লঞ্চ করা হতে পারে এবং অক্টোবর মাসের শেষের দিকে ভারতে পেশ করা হতে পারে। তিনি জানিয়েছেন গ্লোবাল বাজারে Find X10 এবং Find X10 Pro Max ফোনদুটি লঞ্চ করা হবে। তবে Find X10 Pro ফোনটি চীনের বাইরে পেশ করা হবে না।

লিক হল Oppo Find X10 ফোনের স্পেসিফিকেশন

টিপস্টার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী OPPO Find X10 ফোনটিতে 8,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। টিপস্টার জানিয়েছেন এটি এত বড় ব্যাটারি সহ সেগমেন্টের প্রথম স্মার্টফোন। আগের পাওয়া তথ্য অনুযায়ী ফোনে 80W ফাস্ট চার্জিং যোগ করা হতে পারে। এছাড়া ফোনটিতে 50W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

Oppo Find X10 ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব ক্যামেরা সেটআপ হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 200MP দুটি ক্যামেরা দেওয়া হতে পারে। এতে একটি প্রাইমারি ক্যামেরা এবং অন্যটি টেলিফটো ক্যামেরা থাকতে পারে। একইসঙ্গে মাল্টিস্পেট্রাল লেন্স থাকবে বলে জানা গেছে। অন্যান্য লিংকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনে 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে।

আগের প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী OPPO Find X10 ফোনে 6.59 ইঞ্চির 1.5K LTPO ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনে MediaTek এর Dimensity 9500 সিরিজের প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট, জল থেকে সুরক্ষিত রাখার জন্য আইপি রেটিং এবং AI বাটন দেওয়া হবে বলে জানানো হয়েছে।

লিক হল Find X10 Pro Max ফোনের ফিচার

Yogesh Brar জানিয়েছেন Find X10 Pro Max স্মার্টফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে ট্রিপল রেয়ার 200MP ক্যামেরা এবং 8,000mAh ব্যাটারি দেওয়া হবে। ফোনে Dimensity 9600 Pro প্রসেসর থাকবে বলে জানা গেছে। লিক অনুযায়ী Oppo Find X10 Pro Max স্মার্টফোনটির দাম প্রায় 1.5 লক্ষ্য টাকা রাখা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের দাম সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি।

আপাতত সেপ্টেম্বর মাসে চীনের বাজারে OPPO তাদের Find X10 সিরিজ লঞ্চ করবে বলে নিশ্চিত জানিয়েছে। ভারত ও গ্লোবাল বাজারে লঞ্চ ডেট সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। লিক অনুযায়ী অক্টোবর মাসের শেষের দিকে গ্লোবাল এবং ভারতের বাজারে ফোনটি পেশ করা হতে পারে।

যারা আপকামিং ফ্ল্যাগশিপ OPPO Find X10 সিরিজ কেনার কথা ভাবছেন, তারা কোম্পানির পরবর্তী ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে পারেন। আসন্ন সিরিজটি একটি প্রিমিয়াম অপশন হতে চলেছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here