20 অক্টোবর লঞ্চ হবে শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 15, জেনে নিন কোন দেশে হবে সেল

গত মাসে আইকু ঘোষণা করে জানিয়ে দিয়েছিল কোম্পানি শীঘ্রই তাদের নতুন শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন iQOO 15 লঞ্চ করতে চলেছে। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনের লঞ্চ ডেট অ্যানাউন্স করা হয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 20 অক্টোবর iQOO 15 ফোনটি লঞ্চ করা হবে। প্রথমে এই ফোনটি কোম্পানির হোম মার্কেট অর্থাৎ চীনে লঞ্চ করা হবে এবং পরে ভারতেও পেশ করা হবে।

20 অক্টোবর চীনে iQOO 15 ফোনটির লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে। চীনে কোম্পানির পক্ষ থেকে একটি বড় ইভেন্টের আয়োজন করা হয়েছে এবং এই ইভেন্টের মঞ্চ থেকেই এই শক্তিশালী ফোনটির দাম এবং স্পেসিফিকেশন ঘোষণা করা হবে। চীনের সময় অনুযায়ী 20 অক্টোবর সন্ধ্যা 7টায় এই ইভেন্ট শুরু হবে। ভারতীয় সময় অনুযায়ী এই ইভেন্ট অনুষ্ঠিত হবে বিকাল 4টে বেজে 30 মিনিটে। আইকু চায়নার অফিসিয়াল ওয়েবসাইটে এই ইভেন্ট লাইভ দেখা যাবে।

iQOO 15 ফোনটি কোম্পানির প্রথম Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ স্মার্টফোন হতে চলেছে। কোয়ালকমের এই সবচেয়ে শক্তিশালী চিপসেটে 3.63GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি পারফরমেন্স কোর এবং 4.6GHz ক্লক স্পীডযুক্ত দুটি প্রাইম কোর রয়েছে। ভারতের বাজারে OnePlus 15 এবং realme GT 8 Pro ফোনগুলিতেও এই চিপসেট যোগ করা হবে। এই দুটি ফোনের আগে লঞ্চ হয়ে iQOO 15 ফোনটি ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ স্মার্টফোনেয় মুকুট দখল করবে বলে মনে করা হচ্ছে।

3nm আর্কিটেকচারে তৈরি Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর একটি Oryon CPU এবং এতে নতুন ও অ্যাডভান্স Hexagon NPU দেওয়া হয়েছে, যা 37% বেশি ফাস্ট। কোয়ালকম জানিয়েছে এই অক্টাকোর প্রসেসর সিঙ্গেল কোর সিপিইউ পারফরমেন্স 20%, মাল্টি কোর সিপিইউ পারফরমেন্স 17% এবং সিপিইউ পাওয়ার এফিসিয়েন্সি 35% পর্যন্ত বাড়াতে সক্ষম। এছাড়াও ফাস্ট ইন্টারনেট এবং ভালো 5G কানেক্টিভিটির জন্য এতে Snapdragon X85 5G Modem RF System যোগ করা হয়েছে।

আরও জানা গেছে iQOO 15 ফোনে 2K রেজোলিউশন সাপোর্টেড Samsung ডিসপ্লে যোগ করা হবে। পাঞ্চ হোল স্টাইলের এই ফ্ল্যাট স্ক্রিন সম্পূর্ণ বেজল লেস হতে চলেছে। এই ফোনে 100X Zoom এর ক্ষমতাসম্পন্ন ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই আপকামিং ফোনটি OriginOS 6 সহ বাজারে লঞ্চ করা হবে।

লিক অনুযায়ী এই ফোনে 6.85-ইঞ্চির স্ক্রিন দেওয়া হবে এবং এতে AR অ্যান্টি রিফ্লেকশন কোটিং থাকতে পারে। পাওয়ার ব্যাক‌আপের জন্য iQOO 15 ফোনে 100W ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 7,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। লিক থেকে জানা গেছে iQOO 15 ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপে পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ 1/1.5 ইঞ্চির 50MP সেন্সর থাকবে।

20 অক্টোবর চীনে লঞ্চের পর শীঘ্রই ভারতেও iQOO 15 ফোনটি পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি ঘোষণা করা না হলেও মনে করা হচ্ছে অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে এই ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে। এই সময়ে ভারতের বাজারে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির OnePlus 15 এবং realme GT 8 Pro ফোনগুলিও লঞ্চ হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here