Vivo V60e বনাম Vivo V50e: দেখে নিন আগের মডেলের চেয়ে কতটা অ্যাডভান্স এই নতুন স্মার্টফোন

গত এপ্রিল মাসে Vivo ভারতে 50MP সেলফি ক্যামেরা সহ তাদের Vivo V50e 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার পাঁচ মাস পর এই ফোনটির সাক্সেসার হিসাবে ভারতে Vivo V60e পেশ করা হয়েছে। 30 হাজার টাকার চেয়ে সস্তা এই ফোনটি কিছু ক্ষেত্রে যেমন আগের ফোনটির মতোই, আবার কয়েকটি দিক থেকে V50e এর চেয়ে অ্যাডভান্স। এই দুটি ফোনের মিল এবং পার্থক্য জানার জন্য আমরা উভয় ফোনের তুলনা করে দেখেছি। নিচে Vivo V60e এবং Vivo V50e ফোনের তুলনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

দামের তুলনা

प्राइसVivo V60eVivo V50e
8GB RAM + 128GB Storage29,999 টাকা28,999 টাকা
8GB RAM + 256GB Storage31,999 টাকা30,999 টাকা
12GB RAM + 256GB Storage33,999 টাকা

 

Vivo V60e ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম 29,999 টাকা এবং 8GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্টের দাম 31,999 টাকা রাখা হয়েছে। এক‌ইভাবে 12GB RAM ও 256GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেলের দাম 33,999 টাকা।

ভারতে Vivo V50e ফোনটি 8GB RAM সহ সেল করা হয়। ফোনটির 128GB স্টোরেজ মডেল 28,999 টাকা এবং 256GB মেমরি ভেরিয়েন্ট 30,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। জানিয়ে রাখি এই খবর লেখার সময় ফোনটি 26,999 টাকা প্রাথমিক দামে সেল করা হচ্ছিল।

স্পেসিফিকেশনের তুলনা

স্পেসিফিকেশনVivo V60eVivo V50e
ডিসপ্লে6.57″ FHD+ 120Hz AMOLED6.77″ FHD+ 120Hz AMOLED
প্রসেসরMediaTek Dimensity 7360 TurboMediaTek Dimensity 7300
RAM12GB LPDDR4X RAM8GB LPDDR4X RAM
স্টোরেজ256GB UFS 2.2 Storage256GB UFS 2.2 Storage
রেয়ার ক্যামেরা200MP OIS + 8MP Wide-Angle50MP OIS + 8MP Wide-Angle
ফ্রন্ট ক্যামেরা50MP Selfie32MP Selfie
ব্যাটারি6,500mAh Battery5,600mAh Battery
চার্জিং90W FlashCharge90W FlashCharge

ডিসপ্লে

Vivo V60e ফোনটিতে 1080 x 2392 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই কোয়াড কার্ভড স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 1600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং প্রোটেকশনের জন্য ডায়মন্ড শিল্ড গ্লাস লেয়ার যোগ করা হয়েছে।

Vivo V50e ফোনটিতে 2392 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77-ইঞ্চির ডিসপ্লে রয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 1800nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডায়মন্ড শিল্ড গ্লাস লেয়ার দেওয়া হয়েছে।

পারফরমেন্স

Vivo V60e ফোনটি ভারতের প্রথম MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর সহ স্মার্টফোন। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই চিপসেট গত সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছে এবং এটি 2.0GHz থেকে 2.5GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এতে Mali-G615 MC2 GPU যোগ করা হয়েছে।

Vivo V50e ফোনে MediaTek Dimensity 7300 অক্টাকোর প্রসেসর রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই প্রসেসর 2.0GHz থেকে 2.5GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে পারে। গ্ৰাফিক্সের জন্য এই ফোনেও Mali-G615 MC2 GPU দেওয়া হয়েছে।

বেঞ্চমার্ক টেস্টVivo V60eVivo V50e
আনটুটু বেঞ্চমার্ক8,82,6926,88,905
পিসিমার্ক পারফরমেন্স10,65910,511
গীকবেঞ্চ সিঙ্গেল-কোর1,0271,030
গীকবেঞ্চ মাল্টি-কোর2,9072,874
বার্ন‌আউট টেস্ট62.4%60.5%

 

প্রসেসিঙের দিক থেকে কোম্পানি তাদের নতুন ফোনটিতে বেশি শক্তিশালী প্রসেসর যোগ করেছে। তবে উভয় ফোনে এক‌ই জিপিইউ রয়েছে। আমরা দুটি ফোনের পারফরমেন্স সম্পর্কে জানার জন্য জন্য কিছু বেঞ্চমার্ক টেস্ট করেছি, টেস্টের রেজাল্ট ওপরের টেবিলে জানানো হল। Vivo V60e এবং Vivo V50e ফোনের রিয়েল লাইফ পারফরমেন্স চেক করার জন্য উভয় ফোনে আধ ঘন্টা করে গেম খেলা হয়েছে। গেমিঙের সময় ফ্রেম রেট কেমন ছিল, ফোন কতটা হীট হয়েছে তা নিচে জানানো হল।

Vivo V60e ফোনের গেমিং টেস্ট

Vivo V60e (30 মিনিট গেমিং)ফ্রেম রেট (গড়)ফোনের তাপমাত্রা বৃদ্ধিব্যাটারি হ্রাস
BGMI37.1FPS1.9 ডিগ্রী5 শতাংশ
COD58.8FPS3.9 ডিগ্রী6 শতাংশ

Vivo V50e ফোনের গেমিং টেস্ট

Vivo V50e (30 মিনিট গেমিং)ফ্রেম রেট (গড়)ফোনের তাপমাত্রা বৃদ্ধিব্যাটারি হ্রাস
BGMI38FPS7.6 ডিগ্রী7 শতাংশ
COD59.8FPS4.7 ডিগ্রী6 শতাংশ

 

স্টোরেজ

ভারতে Vivo V60e ফোনটি 8GB ও 12GB RAM অপশনে পেশ করা হয়েছে। Expandable RAM টেকনোলজির মাধ্যমে এই ফোনটির 8GB RAM মডেলে 8GB এবং 12GB RAM মডেলে 12GB RAM যোগ করে মোট 24GB পর্যন্ত RAM (12GB+12GB) পারফরমেন্স পাওয়া যাবে। ফোনটিতে LPDDR4X RAM এবং UFS 2.2 Storage টেকনোলজি রয়েছে।

ভারতে Vivo V50e ফোনটি 8GB RAM সহ সেল করা হয়। এই ফোনটিতে 8GB RAM Expansion Technology দেওয়া হয়েছে, ফলে এতে Physical RAM ও Virtual RAM মিলিয়ে মোট 16GB RAM উপভোগ করা যায়। এই ফোনেও LPDDR4X RAM এবং UFS 2.2 Storage টেকনোলজি দেওয়া হয়েছে। অর্থাৎ RAM ও মেমরির দিক থেকে দুটি ফোন প্রায় একই রকম।

ক্যামেরা

Vivo V60e 5G ফোনটি কোম্পানির প্রথম 200MP ক্যামেরা সহ স্মার্টফোন। 1/1.56 ইঞ্চি মাপের এই আলট্রা লার্জ সেন্সর 85MM Telephoto Portrait এবং 30x SuperZoom সাপোর্ট করে। এর সঙ্গে ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপে 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 92° ফিল্ড অফ ভিউ এবং এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Vivo V50e 5G ফোনের ফ্রন্ট প্যানেলে 50MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে এই সেন্সরটিও এফ/2.0 অ্যাপার্চারযুক্ত এবং 92° ফিল্ড অফ ভিউ সাপোর্ট করে। এই ফোনটির ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপে এফ/1.79 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি Sony IMX882 সেন্সর এবং 116° ফিল্ড অফ ভিউ এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাক‌আপের জন্য Vivo V60e 5G ফোনে 6,500mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। অপরদিকে পাওয়ার ব্যাক‌আপের জন্য Vivo V50e 5G ফোনে 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 5,600mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

কোন ফোনটির ব্যাটারি কেমন? ফুল চার্জ করতে কতক্ষণ সময় লাগে এবং চাপের পরিস্থিতিতে কতক্ষণ‌ই বা ব্যাক‌আপ দেবে? এইসব প্রশ্নের উত্তর জানার জন্য আমরা দুটি ফোনে কিছু টেস্ট করেছি। টেস্ট রেজাল্ট নিচে শেয়ার করা হল।

ব্যাটারি-চার্জিং টেস্টVivo V60eVivo V50e
পিসিমার্ক ব্যাটারি বেঞ্চমার্ক15 ঘন্টা, 17 মিনিট15 ঘন্টা, 8 মিনিট
চার্জিং টাইম (20%-100%)40 মিনিট42.23 মিনিট
ইউটিউব ব্যাটারি ড্রপ (30 মিনিট)3 শতাংশ2 শতাংশ

 

কোন ফোনটি বেশি ভালো?

ডিসপ্লের দিক থেকে দুটি ফোন প্রায় একই রকম। ডিসপ্লে সাইজ, প্যানেল এবং রিফ্রেশ রেট এক হলেও Vivo V50e ফোনের স্ক্রিনে বেশি ব্রাইটনেস পাওয়া যায়। প্রসেসিঙের দিক থেকে Vivo V60e ফোনটি আগের মডেলের চেয়ে বেশি ভালো এবং ফাস্ট। নতুন ফোনটিতে 12GB RAM যোগ করা হলেও LPDDR4X এর বদলে LPDDR5 টেকনোলজি থাকলে বেশি ভালো হত। এক‌ইভাবে UFS 2.2 টেকনোলজিও পুরনো। এইসব ক্ষেত্রে আপগ্ৰেড দরকার ছিল।

Vivo V সিরিজের ফোনগুলি ক্যামেরার জন্য বিশেষভাবে পরিচিত। নতুন Vivo V60e 5G ফোনেও এই ধারা অব্যাহত রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 200MP ক্যামেরা যোগ করে প্রোডাক্টের পরিধি বাড়ানোর পাশাপাশি ইউজারদের জন্য আরও নতুন ও ভালো অপশন পেশ করা হয়েছে। এর সঙ্গে 50MP ফ্রন্ট ক্যামেরা বেশ প্রশংসনীয়। নতুন V60e ফোনটি ফটোগ্রাফির দিক থেকে V50e ফোনের চেয়ে যথেষ্ট এগিয়ে।

ব্যাটারির ক্ষেত্রেও নতুন ফোনটিতে আপগ্রেড করা হয়েছে। V50e ফোনের 5,600mAh ব্যাটারির বদলে ইউজাররা V60e ফোনটির 6,500mAh ব্যাটারি বেশি পছন্দ করবেন। তবে উভয় ফোনের ব্যাটারিই 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। কোম্পানির এই দুটি ফোনেই তিন বছরের ওএস আপডেট পাওয়া যায়। তবে V50e ফোনে চার বছর এবং V60e ফোনটিতে পাঁচ বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here