আগামী 20 অক্টোবর চীনের বাজারে iQOO 15 ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে তাদের এই আপকামিং ফ্ল্যাগশিপ ফোনটি ক্রমাগত টিজ করা হচ্ছে এবং সম্প্রতি ফোনটির আনবক্সিং ভিডিও পর্যন্ত প্রকাশ্যে এসেছে। আইকু ইন্ডিয়ার সিইও নিপুণ মার্যা জানিয়েছিলেন খুব তাড়াতাড়ি এই ফোনটি ভারতের বাজারেও পেশ করা হবে। এবার জানা গেছে আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসে ভারতে আপকামিং iQOO 15 ফোনটি লঞ্চ করা হবে।
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে ভারতের বাজারে iQOO 15 ফোনটি পেশ করা হবে। রিপোর্ট থেকে জানা গেছে realme GT 8 Pro ফোনের লঞ্চের পর এবং সম্ভবত OnePlus 15 সিরিজ বাজারে আসার পরই কোম্পানি তাদের এই আপকামিং ফোনটি লঞ্চ করতে পারে। iQOO 15 ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর যোগ করা হবে। জানিয়ে রাখি উপরোক্ত দুটি ফোনেও এই একই চিপসেট থাকবে।
সম্প্রতি পাওয়া তথ্য অনুযায়ী, ভারতে realme GT 8 Pro 5G ফোনটি 11 নভেম্বর পেশ করা হবে। অপরদিকে OnePlus 15 ফোনটির ভারতীয় লঞ্চ ডেট 13 নভেম্বর বলে জানা গেছে। কোনো কোম্পানির পক্ষ থেকেই এখনও পর্যন্ত নিশ্চিত তারিখ ঘোষণা করা হয়নি, তবে এই তারিখগুলি দেখে মনে করা হচ্ছে iQOO 15 ফোনটি নভেম্বর মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে ভারতে লঞ্চ করা হতে পারে।
iQOO 15 ফোনে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের পাশাপাশি ডেডিকেটেড Q3 গেমিং চিপ দেওয়া হবে। 4.6GHz হাই ক্লক স্পীডযুক্ত এই ফোনে ল্যাগ ফ্রি গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এর সঙ্গে LPDDR5X RAM এর দৌলতে স্মুথ মাল্টি টাস্কিং করা যাবে। এই ফোনটি Android 16 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করবে।
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, iQOO 15 ফোনে 6.85-ইঞ্চির স্ক্রিন যোগ করা হবে। কোম্পানি জানিয়েছে এই ফোনে 2K রেজোলিউশন সহ Samsung ডিসপ্লে থাকবে। এই ফোনে ব্যাবহৃত ফ্ল্যাট LTPO AMOLED প্যানেল 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়াও এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং অ্যান্টি রিফ্লেকশন কোটিং দেওয়া হতে পারে।
লিক অনুযায়ী, iQOO 15 ফোনে মোট চারটি 50MP ক্যামেরা সেন্সর যোগ করা হবে। ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP 1/1.56″ OIS প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স পাওয়া যাবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
iQOO 15 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 7,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট পাওয়া যাবে। আরও জানা গেছে এই ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68+69 রেটিং থাকবে।
আগেই বলা হয়েছে আগামী 20 অক্টোবর চীনে iQOO 15 ফোনটি লঞ্চ করা হবে এবং এই ফোনের লঞ্চ লাইভ দেখা যাবে। চীনের সময় অনুযায়ী সন্ধ্যা 7টার সময় এই লঞ্চ ইভেন্ট শুরু হবে। ভারতীয় সময় অনুযায়ী বিকাল 4টে বেজে 30 মিনিটে এই ইভেন্ট অনুষ্ঠিত হবে। আইকু চায়নার অফিসিয়াল ওয়েবসাইটে এই ইভেন্ট লাইভ দেখা যাবে। এই আপকামিং ফোনটির দাম 70 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে এবং স্পেসিফিকেশন দেখে মনে করা হচ্ছে এই ফোনটি iPhone 17 এর সামনে একটি বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে।










