কিছু দিন আগে চীনের রেডিও সার্টিফিকেশন ডেটাবেসে Redmi Turbo 5 ফোনটি দেখা গিয়েছিল এবং এর থেকে জানা গিয়েছিল কোম্পানি এই ফোনে কাজ শুরু করে দিয়েছে। এবার বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এই আপকামিং ফোনটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। তিনি চীনের মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোর মাধ্যমে ফোনটির ব্যাটারি, চার্জিং, ডিসপ্লে এবং ডিজাইন সম্পর্কে জানিয়েছেন।
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী, কোম্পানি তাদের Redmi Turbo 5 ফোনে 9,000mAh ব্যাটারি যোগ করতে পারে। এই ফোনে সিলিকন ব্যাটারি ব্যাবহার করা হবে বলে জানা গেছে, যা দীর্ঘদিন পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় রাখবে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 100W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। ফোনটিতে ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কিছু জানা যায়নি।
Redmi Turbo 5 ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড ডিসপ্লে থাকতে পারে। লিক অনুযায়ী, ফোনটিতে OLED প্যানেল দিয়ে তৈরি ফ্ল্যাট স্ক্রিন দেওয়া হবে এবং এটির এজ রাউন্ডেড হবে। আপাতত ফোনটির ডিসপ্লে সাইজ সম্পর্কে জানা যায়নি। লিক থেকে জানা গেছে এতে আলট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে। ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68+IP69 রেটিং থাকবে।
প্রসেসিঙের জন্য Redmi Turbo 5 ফোনে MediaTek Dimensity 8500 Ultra প্রসেসর দেওয়া হতে পারে। জানিয়ে রাখি এই প্রসেসর এখনও পর্যন্ত পেশ করা হয়নি এবং আগামী মাসে অর্থাৎ নভেম্বর মাসে অফিসিয়ালি এই চিপসেট লঞ্চ করা হবে। আপকামিং OPPO Reno 15 Pro ফোনেও Dimensity 8500 Ultra প্রসেসর থাকবে বলে শোনা যাচ্ছে।
প্রসঙ্গত এই বছর লঞ্চ হওয়া Redmi Turbo 4 ফোনটি বিশ্বের প্রথম MediaTek Dimensity 8400 Ultra প্রসেসর সহ স্মার্টফোন ছিল। এবার Redmi Turbo 5 ফোনে এই প্রসেসরের আপগ্ৰেডেড ভার্সন Dimensity 8500 Ultra যোগ করা হবে। লিক অনুযায়ী 2026 সালের প্রথম দিকেই চীনে Redmi Turbo 5 ফোনটি লঞ্চ করা হবে এবং পরে ভারতের বাজারে POCO X8 Pro নামে এই স্মার্টফোন পেশ করা হবে।
Redmi Turbo 4 5G ফোনে 16GB RAM যোগ করা হয়েছিল। এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,550mAh ব্যাটারি রয়েছে, অর্থাৎ ফোনটির সাক্সেসার মডেলে যথেষ্ট আপগ্ৰেড দেখা যাবে। আগের মডেলে 50MP রেয়ার এবং 20MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছিল। এতে 6.67 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে যোগ করা হয়েছে। আপকামিং Redmi Turbo 5 ফোনটিতে সব সেগমেন্টেই কম-বেশি উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।











