গত বছর নভেম্বর মাসে এইচএমডি গ্লোবাল ভারতে তাদের 17,999 টাকা দামে রিপেয়ারেবল HMD Fusion ফোন লঞ্চ করেছিল। এবার খবর শোনা যাচ্ছে কোম্পানি এই ফোনের সাক্সেসার HMD Fusion 2 ফোনটি বাজারে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। নতুন লিকের মাধ্যমে আপকামিং HMD Fusion 2 ফোনটির প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে সহ গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।
ইউজাররা HMD Fusion 2 ফোনটিকে নিজের মতো করে রিপেয়ার করতে পারবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি। তবে লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী কোম্পানির এই ফোনটিও আগের মডেলের মতো বেশ কিছু কাস্টমাইজেবল স্মার্ট আউটফিটস সহ লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই নতুন স্মার্ট আউটফিটগুলি হবে আগের তুলনায় আরও অ্যাডভান্স এবং এগুলি আগের মডেলগুলিতে ব্যাবহার করা যাবে না। একইভাবে HMD Fusion ফোনটির স্মার্ট আউটফিটগুলিও Fusion 2 ফোনটিতে কাজ করবে না।
HMD Fusion 2 ফোনটি কোয়ালকমের লেটেস্ট Snapdragon 6s Gen 4 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। জানিয়ে রাখি গত সপ্তাহেই চিপসেটটি পেশ করা হয়েছে। এটি 4nm ফেব্রিকেশনে তৈরি CPU, যা 2.4GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই প্রসেসরটি Adreno GPU এর পারফরমেন্সকে প্রায় 59% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে।
লিক হওয়া তথ্য অনুযায়ী আসন্ন HMD Fusion 2 5G ফোনে 6.58 ইঞ্চির কমপ্যাক্ট স্ক্রিন থাকবে। এটি OLED প্যানেল দিয়ে তৈরি Full HD+ ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হবে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে।
HMD Fusion 2 ফোনটি IP65 রেটিং সহ বাজারে লঞ্চ করা হতে পারে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Bluetooth 5.3 এবং NFC সাপোর্ট করবে। লিক অনুযায়ী ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক, ডুয়েল স্পিকার, এবং POGO Pin 2.0 ফিচারগুলি সাপোর্ট করবে। এখনও পর্যন্ত HMD Fusion 2 ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানানো হয়নি, তবে আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারির ট্রেন্ডের জন্য এই ফোনটিতে একই ধারা বজায় রাখা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিতে প্রায় 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
লিক অনুযায়ী HMD Fusion 2 ফোনটির সঙ্গে আসন্ন স্মার্ট আউটফিটগুলির জন্য কোম্পানির পক্ষ থেকে বেশ কয়েকটি নতুন অপশন পেশ করা হবে। এই লিস্টে ওয়্যারলেস চার্জিং, রাগড কভার, গেমিং মডিউল, ক্যামেরা গ্রিপ, ফ্ল্যাশি আউটফিট, বিল্ট–ইন স্পিকার, স্মার্ট প্রজেক্টর, QR ও Barcode স্ক্যানার, এবং কিক স্ট্যান্ডের মতো আউটফিটগুলি থাকতে পারে। এই আউটফিটগুলি আপকামিং ফোনের বিভিন্ন ফাংশনকে আরও অ্যাডভান্স ও সহজ করে তুলবে। একইসঙ্গে ফোনটি ইউজারদের কাছে আরও ইউনিক এবং আকর্ষণীয় হয়ে উঠবে।











