লঞ্চ হতে চলেছে 7000mAh ব্যাটারি সহ ভারতীয় 5G স্মার্টফোন, ইন্ডিয়ান সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Lava Agni 4

এই মাসের শুরুতেই লাভা জানিয়েছিল নভেম্বর মাসে Lava Agni 4 ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির টিজার জারি করা হয়েছিল। এবার ইন্ডিয়ান BIS সার্টিফিকেশন সাইটে আপকামিং ফোনটি লিস্টেড হয়েছে। এখনও পর্যন্ত ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে জানা যায়নি, তবে সার্টিফিকেশন সাইটে লিস্টিঙের জন্য স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু দিনের মধ্যেই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনের লিক দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

লিক অনুযায়ী Lava Agni 4 ফোনটি 25,000 টাকা বাজেট রেঞ্জে লঞ্চ করা হবে। এই মিড বাজেট রেঞ্জে ফোনটি 21,999 টাকা দামে সেল করা হতে পারে। অন্যদিকে ফোনটির টপ ভেরিয়েন্টের দাম 24,999 টাকা হবে বলে শোনা যাচ্ছে। জানিয়ে রাখি Lava Agni 4 5G ফোনটি 22,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল, এটি ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হবে।

আপকামিং Lava Agni 4 ফোনটির রেয়ার প্যানেলের ডিজাইন বেশির ভাগটাই iPhone Air ফোনের মতো দেখাতে পারে। ফোনটির রেয়ার ক্যামেরা সেট‌আপ হরাইজন্টাল শেপের হবে এবং ক্যামেরা সেন্সরগুলির অবস্থান ও ধরন হবে অনেকটা আইফোন এয়ারের মতো। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের ডিজাইন সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি, তবে সম্প্রতি শেয়ার করা টিজারে ফোনটির সিলুয়েট ইমেজ দেখা গেছে। এর উপর ভিত্তি Lava Agni 4 ফোনটি আইফোন এয়ার ফোনের মতো তৈরি করা হচ্ছে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Lava Agni 4 ফোনটিতে মিডিয়াটেক Dimensity 8350 প্রসেসর দেওয়া হতে পারে। জানিয়ে রাখি একই প্রসেসরের Apex ভার্সন OnePlus Nord CE 5 ফোনেও দেওয়া হয়েছে। আমাদের টেস্টে AnTuTu স্কোর 14,02,278 পেয়েছিল। অর্থাৎ Lava Agni 4 ফোনের পারফরমেন্স অনেকটাই OnePlus Nord CE 5 ফোনের মতো হতে পারে।

লাভার তাদের Agni 4 ফোনটি সবচেয়ে বড় ব্যাটারি সহ লঞ্চ করতে চলেছে। লিক অনুযায়ী ফোনটি 7,000mAh ব্যাটারি সহ পেশ করা হতে পারে। এখনও পর্যন্ত কোম্পানি তাদের কোনো ফোনই এত বড় ব্যাটারি সহ লঞ্চ করেনি। আগের Lava Agni 3 মডেলে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। অর্থাৎ সাক্সেসার মডেলে শক্তিশালী আপডেট পাওয়া যাবে।

Lava Agni 4 5G ফোনটিতে 6.78 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। লিক অনুযায়ী লাভা ফোনটি মেটাল ফ্রেম দিয়ে তৈরি করা হবে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা থাকতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here