প্রকাশ্যে এল 16GB RAM সহ OPPO স্মার্টফোন, লঞ্চ হতে চলেছে Reno 15 series

গত সপ্তাহে আমরা এক্সক্লুসিভলি জানিয়েছিলাম, এইবার OPPO তাদের রেনো 15 সিরিজের অধীনে OPPO Reno 15, Reno 15 Pro এবং Reno 15 Mini তিনটি ফোন লঞ্চ করবে। এবার বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে এর মাধ্যমে একটি মডেল লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে আপকামিং ওপ্পো ফোনের RAM, প্রসেসর, ওএস এবং জিপিইউ সম্পর্কে জানা গেছে। নিচে এই বিষয়ে বিস্তারিত জানানো হল।

গীকবেঞ্চ সাইটে ওপ্পো রেনো 15 সিরিজের ফোনটি OPPO PLV110 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। 3 নভেম্বর এই লিস্টিংটি স্পট করা হয়েছে। গিজমোচায়নার মাধ্যমে এই লিস্টিং ডিটেইলস জানা গেছে। জানিয়ে রাখি গীকবেঞ্চের মাধ্যমে ফোনের নাম জানা যায়নি। অর্থাৎ লিস্টেড মডেলটি সিরিজের কোন মডেল হবে তা এখনও পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে না। এটি সিরিজের রেনো 15, রেনো 15 প্রো এবং রেনো 15 মিনি ফোনও হতে পারে।

বেঞ্চমার্ক ডিটেইল অনুযায়ী এই ওপ্পো ফোনটি একটি অক্টা-কোর প্রসেসর সহ লঞ্চ করা হবে, এই প্রসেসরের বেস ফ্রিকোয়েন্সি 2.10GHz হবে। লিস্টিঙের মাধ্যমে প্রসেসরের নাম জানা যায়নি, তবে মাদারবোর্ড সেকশনে k6899v1_64 কোডনেম লেখা রয়েছে। রিপোর্ট অনুযায়ী এটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি MediaTek Dimensity 8450 প্রসেসর হতে পারে।

গীকবেঞ্চের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনের চিপসেট 3.25GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে এই আসন্ন ওপ্পো ফোনটি 16GB RAM সহ লিস্টেড হয়েছে, এটি ফোনের টপ ভেরিয়েন্ট হবে। একইসঙ্গে লিস্টিঙে OPPO Reno 15 সিরিজের এই মডেলটি Android 16 OS সহ দেখা গেছে।

লিস্টিং অনুযায়ী এই ওপ্পো ফোনটিতে গ্রাফিক্সের জন্য Mali-G720 MC7 GPU থাকবে। নতুন ওপ্পো ফোনটি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে সিঙ্গল-কোর রাউন্ডে 1668 স্কোর এবং মাল্টি-কোর রাউন্ডে 6274 স্কোর পেয়েছে। বর্তমানে ফোনটির অন্যান্য ডিটেইলস প্রকাশ্যে আসার অপেক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী OPPO Reno 15 সিরিজ ডিসেম্বরের শেষের দিকে ভারতে লঞ্চ করা হতে পারে।

লিক তথ্য অনুযায়ী Reno 15 Pro ফোনটিতে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে। প্রকাশ্যে আসা খবর অনুযায়ী ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। একইভাবে Reno 15 ফোনটির রেয়ার ক্যামেরা মডিউলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে।

লিক হওয়া তথ্যে মাধ্যমে OPPO Reno 15 5G ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে বলে জানা গেছে। OPPO Reno 15 5G ফোনটির সম্পর্কে জানানো হয়েছে এটি 6.59 ইঞ্চির ডিসপ্লে সহ বাজারে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি ফ্ল্যাট OLED প্যানেল দিয়ে তৈরি করা হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকবে। অন্যদিকে কম্প্যাক্ট মডেল Reno 15 Mini 5G ফোনটিতে 6.3 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here