ভারতে লঞ্চ হল iQOO Z9s, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

iQOO ভারতের বাজারে নতুন Z9s সিরিজ পেশ করেছে। এই সিরিজের অধীনে iQOO Z9s এবং iQOO Z9s Pro নামের দুটি নতুন 5G ফোন লঞ্চ করেছে। সিরিজের Z9s ফোনে Dimensity 7300 প্রসেসর, 50MP ক্যামেরা, 3ডি কার্ভ ডিসপ্লে, 5500mAh ব্যাটারি, আলট্রা স্লিম ডিজাইনের মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে। এই সিরিজের Z9s Pro ফোনটি সম্পর্কে জানার জন্য এখালে ক্লিক করুন

iQOO Z9s ফোনের দাম এবং সেল

  • iQOO Z9s ফোনটি ভারতে তিনটি স্টোরেজ মডেলে লঞ্চ করা হয়েছে। ফোনটির 8GB RAM ও 128GB স্টোরেজ সহ বেস মডেলের দাম রাখা হয়েছে 19,999 টাকা।
  • 8GB + 256GB সহ মিড মডেল এবং 12GB + 256GB সগ টপ মডেলের দাম যথাক্রমে 21,999 টাকা এবং 23,999 টাকা।
  • এই ফোনটি টাইটেনিয়াম ম্যাট ও অনিক্স গ্রীন কালারে পেশ করা হয়েছে।
  • আগামী 29 আগস্ট থেকে iQOO অনলাইন স্টোর এবং শপিং সাইট আমাজনের মাধ্যমে iQOO Z9s ফোনটি সেল করা হবে।
  • লঞ্চ অফার হিসাবে এই ফোনে 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট বা এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।

iQOO Z9s ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 6.77 ইঞ্চির 3D কার্ভ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1800 নিট পীক ব্রাইটনেস, 120Hz রিফ্রেশরেট, 100% সিনেমা গ্রেড P3 কালার গামুট, 93.13% স্ক্রিন টু বডি রেশিও, 8000000:1 কন্ট্রাস্ট রেশিও সাপোর্ট করে।

প্রসেসর: iQOO Z9s ফোনে 4nm প্রসেসে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য Mali G615 জিপিইউ রয়েছে। এই ফোনটি 7 লক্ষেরও বেশি আনটুটু স্কোর পেয়েছে।

স্টোরেজ: এই ফোনে 12GB পর্যন্ত RAM এবং 12GB পর্যন্ত extended RAM দেওয়া হয়েছে। অর্থাৎ এই ফোনে মোট 24GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এর সঙ্গে এই ফোনে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য iQOO Z9s ফোনে অরা লাইট সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে OIS ফিচার সহ 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং 2MP পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি রয়েছে।

অন্যান্য: iQOO Z9s ফোনে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP64 রেটিং, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টেরিও স্পিকার, ডুয়েল সিম 5G, ওয়াইফাই 6, 13 5G ব্যান্ডের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফান টাচ ওএস 14 সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 2 বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here