8000mAh চেয়েও বড় ব্যাটারি সহ লঞ্চ হতে চলেছে Realme GT 8 Pro স্মার্টফোন! থাকবে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 5 প্রসেসর

আজকের দিনে দাঁড়িয়ে প্রায় সমস্ত মোবাইল কোম্পানি বড় ব্যাটারি সহ স্মার্টফোন ট্রেন্ডে গা ভাসিয়েছে। প্রায় সমস্ত কোম্পানি 6,500mAh চেয়েও বড় ব্যাটারি ক্যাপাসিটি সহ ফোন লঞ্চ করে চলেছে। তাই ক্রমশ 7,000mAh ব্যাটারি সহ ফোনের সংখ্যাও কমে যাবে বলে মনে করা হচ্ছে। টেক কোম্পানি রিয়েলমি তাদের নতুন 8000mAh এর চেয়েও বড় ব্যাড়ই সহ ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। এই আপকামিং ফোনটি Realme Neo 8 নামে লঞ্চ করা হবে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme Neo 8 ফোনের ডিটেইলস সম্পর্কে।

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন Realme Neo 8 ফোনের তথ্য শেয়ার করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্টের মাধ্যমে জানানো হয়েছে এই রিয়েলমি ফোনটি শীঘ্রই শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ করা হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Realme Neo 8 ফোনটিতে 8,000mAh+ battery অর্থাৎ 8000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত সঠিক ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। এই ফোনটিতে silicon-based battery দেওয়া হবে।

Realme Neo 8 5G ফোনটি Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এটি কোয়ালকমের বহু অপেক্ষিত প্রসেসর হয়ে উঠেছে, যা শীঘ্রই লঞ্চ করা হতে পারে। এটি Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের চেয়ে কম দামের ভার্সন হিসাবে পেশ করা হতে পারে। এই Snapdragon 8 Gen 5 প্রসেসর সস্তা হওয়ার পাশাপাশি হেভি পারফরমেন্স দিতেও সক্ষম।

জানিয়ে রাখি অদূর ভবিষ্যতে Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ OnePlus Ace 6T, Vivo S50 Pro Mini, Moto X70 Ultra এবং OPPO K13 Turbo Pro ফোনগুলি লঞ্চ করা হতে পারে। এবার এই লিস্টে Realme Neo 8 ফোনের নামও যোগ করা হয়েছে। আসন্ন ফ্ল্যাগশিপ ফোনটি Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ 50 হাজার টাকা দামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Realme Neo 8 5G ফোনটিতে 6.78 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে। কোম্পানির ফোনটিতে 120 হার্টস রিফ্রেশ রেট এবং হাই নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

ডিজিটাল চ্যাট স্টেশনের মাধ্যমে Realme Neo 8 5G ফোনটির ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি OIS সেন্সর থাকবে বলে জানা গেছে। তবে এই ফোনে ডুয়েল না কি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। এই ফোনটি Android 16 এবং Realme UI 7 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি গত বছরের Realme Neo 7 ফোনের সাক্সেসর হবে এবং এই ফোনটি ডিসেম্বর মাসে চীনে অফিসিয়ালি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

জানিয়ে রাখি 20 নভেম্বর ভারতে Realme এর সবচেয়ে শক্তিশালী Realme GT 8 Pro ফোনটিও লঞ্চ হতে চলেছে। এই ফোনটিতে Qualcomm এর সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হবে। Realme GT 8 Pro ফোনটিতে শক্তিশালী 7000mAh ব্যাটারি দেওয়া হবে এবং দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 120W ফাস্ট চার্জিং এবং 2K 144Hz ডিসপ্লে সহ ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে। Realme GT 8 Pro ফোনটির সম্পূর্ণ ডিটেইলস এবং লঞ্চ প্রাইস জানা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here