28 নভেম্বর ভারতে আসতে চলেছে Realme C85 5G স্মার্টফোন, ফ্লিপকার্টে লাইভ হল মাইক্রো সাইট, জেনে নিন স্পেসিফিকেশন

ভারতের বাজারে Realme তাদের C-সিরিজের পরিধি বিস্তার করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আগামুই 28 নভেম্বর দুপুর 12টা সময়ে ভারতে Realme C85 5G ফোনটি লঞ্চ করা হবে। অনলাইন শপিং সাইট ফ্লিপকার্টে আপকামিং ফোনের মাইক্রোসাইট লাইভ হয়েছে। এই সাইটের মাধ্যমে ফোনের ফিচার সম্পর্কে জানা গেছে। জানিয়ে রাখি আগেই Realme C85 5G ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme C85 5G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

মাইক্রো সাইট অনুযায়ী Realme C85 5G ফোনটি 7000mAh বড় ব্যাটারি সহ লঞ্চ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী দুই দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী 22 ঘন্টার ভিডিও স্ট্রিমিং, 50 ঘন্টার কল এবং 145 ঘন্টার মিউজিক প্লেব্যাক উপভোগ করা যাবে। কোম্পানির তথ্য অনুযায়ী মাত্র 1% ব্যাটারিতে ফোনটি 9 ঘন্টা স্ট্যান্ডবায় এবং 40 মিনিট কল পাওয়া যাবে। একইসঙ্গে ফোনটিতে 45W ফাস্ট চার্জিং এবং 6.5W রিভার্স চার্জিং দেওয়া হবে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী Realme C85 5G ফোনে IP69 ওয়াটার রেজিস্টেন্স, মিলিটারি-গ্রেড শক রেজিস্টেন্স এবং 6 বছরের ব্যাটারি হেলথ পাওয়ার পাওয়া যাবে। Realme তাদের আপকামিং ফোনটি 1200-নিট AMOLED ডিসপ্লে, আগের থেকে আরও “লাউড স্পিকার”, এবং উন্নত ভালো নেটওয়ার্ক সিগন্যালের কথা মাথায় রেখে ডিজাইন করেছে।

ফটোগ্রাফির জন্য Realme C85 5G ফোনটিতে AI বেস্ড এডিটিং ফিচার সাপোর্টেড 50MP Sony AI সেন্সর থাকবে বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত প্রসেসর সম্পর্কে জানানো হয়নি, তবে ভিয়েতনামে ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। তাই ভারতেও একই প্রসেসর সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

ভারতে Realme C85 5G ফোনটি 4GB+128GB এবং 6GB+128GB দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এই ফোনগুলির দাম যথাক্রমে 15,499 এবং 16,999 টাকা রাখা হতে পারে। যারা বড় ব্যাটারি, AMOLED ডিসপ্লে এবং ভালো পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের কাছে এই দামে ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

Realme C85 5G ফোনটি বাজারে উপস্থিত Redmi Note 14 5G, Vivo T4x 5G এবং Samsung Galaxy A16 5G ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। ইউজাররা আপকামিং Realme C85 5G ফোনের জন্য অপেক্ষা করতে পারেন। এটি একটি দারুণ অপশন হতে পারে। আমরা লঞ্চের দিন পোস্টের মাধ্যমে ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here