গতকাল OnePlus অফিসিয়ালি ঘোষণা করে জানিয়ে দিয়েছে আগামী 17 ডিসেম্বর কোম্পানি ভারতে তাদের OnePlus 15R স্মার্টফোন লঞ্চ করবে। এবার আজ আরও বড় চমক দিয়ে কোম্পানির পক্ষ থেকে OnePlus Ace 6T স্মার্টফোন পেশ করা হয়েছে। বর্তমানে ফোনটি চীনে লঞ্চ করা হয়েছে এবং অদূর ভবিষ্যতে গ্লোবাল মার্কেটেও পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে আপাতত এই ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ করা হলেও, দাম ঘোষণা করা হয়নি। 8,000mAh ব্যাটারি সহ এই ফোনটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের স্থান দখল করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির ডিটেইলস সম্পর্কে।
OnePlus Ace 6T ফোনটিতে কোয়ালকমের Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এটি কোয়ালকমের সবচেয়ে লেটেস্ট মোবাইল চিপসেট, যা Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের ছোট ভার্সন বলে জানানো হয়েছে। এই প্রসেসর মিড রেঞ্জ সেগমেন্টের ফোনগুলিতে শক্তিশালী প্রসেসিং এবং হেভি গেমিং এক্সপিরিয়েন্স দিতে সক্ষম।
OnePlus Ace 6T ফোনটিতে Swift Gaming Engine দেওয়া হয়েছে, এটি আল্ট্রা হাই ফ্রেম রেট সহ 165fps গেমিং উপভোগ করা যাবে। মোবাইল গেমিং চলাকালীন অতিরিক্ত গরম হওয়ার থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য Glacier Cooling System ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটিতে কোনো ধরনের ফ্রেম রেট ড্রপ বা হিটিঙের মতো সমস্যা ছাড়াই দীর্ঘক্ষণ পর্যন্ত গেমিং পারফরমেন্স পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Ace 6T ফোনটিতে অত্যন্ত শক্তিশালী 8000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত OnePlus তাদের কোনো স্মার্টফোনই এত বড় ব্যাটারি লঞ্চ করেনি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে একবার ফুল চার্জ করলে দুইদিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। এই শক্তিশালী ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য Ace 6T 5G ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। তাই ভারতীয় ফ্যানরা মনে করছে আপকামিং OnePlus 15R ফোনটিতে 8,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
OnePlus Ace 6T 5G ফোনটিতে 6.7 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট এবং আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য OnePlus Ace 6T ফোনটি IP69K রেটিং সহ লঞ্চ করা হয়েছে।
চীনের বাজারে OnePlus Ace 6T ফোনটি Flash Black, Phantom Green এবং Electric Purple কালার অপশনে সেল করা হবে। চীনে লঞ্চ হওয়া OnePlus Ace 6T ফোনটি, ভারতের বাজারে OnePlus 15R নামে পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। বর্তমানে OnePlus Ace 6T ফোনটির দাম জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। আগামী 17 ডিসেম্বর OnePlus 15R ফোনটি লঞ্চ হতে চলেছে।
কোম্পানি 17 ডিসেম্বর গ্লোবাল ইভেন্টের মাধ্যমে OnePlus 15R ফোনটি এবং নতুন মিড রেঞ্জ OnePlus Pad Go 2 ট্যাবলেটটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। ওয়ানপ্লাস লঞ্চ ডেট ঘোষণার পাশাপাশি আরও জানিয়েছে OnePlus 15R ফোনটি ভারতে Charcoal Black এবং Mint Breeze কালার অপশনে সেল করা হবে। মেটাল ফ্রেম দিয়ে তৈরি আপকামিং ফোনটি IP66, IP68, IP69 এবং IP69K রেটিং সহ লঞ্চ করা হবে।












