OnePlus 15 লঞ্চের সঙ্গে সঙ্গে কোম্পানির পক্ষ থেকে OnePlus 15R ফোনটির লঞ্চ সম্পর্কেও জানিয়ে দেওয়া হয়েছিল। শপিং সাইট আমাজনে গত সপ্তাহে এই আপকামিং ফোনটির মাইক্রো সাইটও লাইভ করে দেওয়া হয়েছে। এবার কোম্পানি অফিসিয়ালি OnePlus 15R ফোনটির লঞ্চ সম্পর্কে ঘোষণা করা হয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 17 ডিসেম্বর ভারতে OnePlus 15R ফোনটি লঞ্চ করা হবে। একই সঙ্গে কোম্পানির পক্ষ থেকে তাদের নতুন ট্যাবলেট OnePlus Pad Go 2 সম্পর্কেও জানানো হয়েছে।
ওয়ানপ্লাস আগামী 17 ডিসেম্বর একটি গ্লোবাল ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টের মঞ্চ থেকে ভারতের বাজারে OnePlus 15R ফোনের পাশাপাশি নতুন মিড রেঞ্জ ট্যাবলেট OnePlus Pad Go 2 লঞ্চ করা হবে। লঞ্চ ডেট ঘোষণার পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে ভারতে OnePlus 15R ফোনটি Charcoal Black এবং Mint Breeze কালার অপশনে সেল করা হবে। মেটাল ফ্রেম সহ এই ফোনে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হবে। অর্থাৎ আপকামিং OnePlus 15R ফোনটি একটি ওয়াটার প্রুফ স্মার্টফোন হবে।
কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত OnePlus 15R ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি। এই ফোনে Snapdragon 8 Gen 5 যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। এটি OnePlus 15 ফোনে ব্যাবহৃত Snapdragon 8 Elite Gen 5 প্রসেসরের লোয়ার ভার্সন হবে এবং এতে 3.8GHz ক্লক স্পীড পাওয়া যেতে পারে। এই আপকামিং ফোনটিতে 16GB পর্যন্ত RAM থাকতে পারে এবং ফোনটির বেস ভেরিয়েন্টে 12GB RAM দেওয়া হতে পারে।
এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনে 7,800mAh battery যোগ করা হবে। মনে করিয়ে দিই কোম্পানির OnePlus 15 ফোনে 7,300mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। অর্থাৎ 15R ফোনটিতে 15 ফোনটির চেয়ে বড় ব্যাটারি থাকতে পারে। এই লিক সঠিক হলে OnePlus 15R ফোনটি কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের স্থান দখল করবে।
OnePlus 15R 5G ফোনটির বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 120W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। OnePlus 15 ফোনেও এই একই চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছিল। OnePlus 15R ফোনে 50W ওয়্যারলেস চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।
OnePlus 15R 5G ফোনে 165Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে যোগ করা হতে পারে। OnePlus 15 ফোনেও একই ধরনের ডিসপ্লে রয়েছে। লিক অনুযায়ী আপকামিং ফোনটিতে BOE LTPO OLED প্যানেল ব্যাবহার করা হবে। এই ফ্ল্যাট স্ক্রিন 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। এছাড়াও এই স্ক্রিনে আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।
OnePlus 15 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ভারতে ফোনটির 12GB RAM + 256GB Storage মডেল 72,999 টাকা এবং 16GB RAM + 512GB Storage মডেল 79,999 টাকা দামে পেশ করা হয়েছিল। দেশের বাজারে এই ফোনটি Infinite Black, Sand Storm এবং Ultra Violet কালার অপশনে সেল করা হয়। OnePlus 15 ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।












