শীঘ্রই itel বাজারে আনতে চলেছে তাদের নতুন লো বাজেট স্মার্টফোন itel City 200। Google Play Console ডেটাবেসে এই ফোনটি দেখা গেছে। এর লিস্টিঙের মাধ্যমে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। জানিয়ে রাখি এই ফোনটি আগের itel City 100 ফোনটির সাক্সেসার হিসাবে পেশ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।
Google Play Console প্ল্যাটফর্মে ফোনটি C681L মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। লিস্টিং থেকে জানা গেছে আপকামিং itel City 200 ফোনটিতে Spreadtrum UMS9230E চিপসেট যোগ করা হবে। এই প্রসেসরে 2x ARM Cortex-A75 (1.80 GHz) কোর এবং 6x ARM Cortex-A55 (1.60 GHz) কোর রয়েছে। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 GPU (850 MHz) দেওয়া হতে পারে।
লিস্টিং অনুযায়ী এই ফোনটি 4GB RAM অপশনে পেশ করা হবে। ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে। এই আপকামিং ফোনে 720×1576 পিক্সেল রেজোলিউশন এবং 280ppi পিক্সেল ডেনসিটি সাপোর্টেড ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিন এন্ট্রি লেভেল ইউজারদের বেসিক, তবে সুন্দর এক্সপেরিয়েন্স দেবে। এই প্ল্যাটফর্মে লিস্টেড হওয়ার ফলে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে।
itel City 200 ফোনটির এই লিস্টিঙের পথ কোম্পানির পক্ষ থেকে ফোনটির ক্যামেরা, ব্যাটারি, চার্জিং স্পীড ও ডিজাইন সম্পর্কে টিজ করা হতে পারে। এর আগের itel City 100 ফোনটিতে Unisoc T7250 চিপসেট যোগ করা হয়েছিল। এই ফোনে 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 18W চার্জিং সাপোর্টেড 5200mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। ফটোগ্রাফির জন্য এই ফোনে 13MP রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছিল।
আপকামিং itel City 200 ফোনটি মূলত বাজেট এবং বেসিক ইউজারদের জন্য পেশ করা হতে পারে। ফোনটিতে বড় ডিসপ্লে, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং হালকা অ্যাপের ক্ষেত্রে স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটিকে Lava Yuva 4, Realme C71 ও Infinix Smart 10 ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।
যারা বাজেট ক্যাটাগরিতে বেসিক ব্যাবহারের জন্য একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য আপকামিং itel City 200 ফোনটি সুন্দর অপশন হয়ে উঠতে পারে। ইউজাররা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।
(সোর্স)











