6000mAh ব্যাটারি এবং রিভার্স চার্জিং সহ 9 ডিসেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে POCO C85 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

বিগত বেশ কিছু মাস ধরেই ভারতের বাজারে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ঝড় উঠেছে। আগামী কয়েক দিনের মধ্যেই একের পর এক শক্তিশালী এবং দামি স্মার্টফোন ভারতে লঞ্চ হতে চলেছে। তবে এই বছরের শেষে কিছু বাজেট ফোনও পেশ করা হবে। সম্প্রতি বাজেট রেঞ্জে realme C85 এবং Redmi 15C ফোনগুলি ভারতে লঞ্চ করা হয়েছিল। এবার ভারতের বাজারে POCO C85 5G ফোনটি আসতে চলেছে।

আগামী সপ্তাহে POCO C85 5G ফোনটি বাজারে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 9 ডিসেম্বর ভারতে POCO C85 5G ফোনটি পেশ করা হবে। এই দিন দুপুর 12টা সময়ে ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হবে। শপিং সাইট ফ্লিপকার্টে ফোনটি মাইক্রো সাইট লাইভ করা হয়েছে এবং এই সাইটের মাধ্যমেই ফোনটি সেল করা হবে। 15 হাজার টাকার চেয়ে কম দামে POCO C85 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে।

আগেই POCO C85 ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে আপকামিং 5G ফোনের বেশিরভাগ স্পেসিফিকেশনই সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া Redmi 15C 5G ফোনের মতো রাখা হয়েছে। অর্থাৎ POCO C85 ফোনটি ভারতের বাজারে Redmi 15C ফোনের রিব্র্যান্ডেড মডেল হিসাবে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। মনে করিয়ে দিই Redmi এবং POCO উভয় ব্র্যান্ডই চীনের কোম্পানি Xiaomi এর ইউনিট।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে POCO C85 5G ফোনটি ভারতে 6,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 33ওয়াট ফাস্ট চার্জিং এবং 10ওয়াট রিভার্স চার্জিং ফিচার দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী মাত্র 28 মিনিটে 1% থেকে 50% পর্যন্ত চার্জ করা যাবে। অন্যদিকে ফোনটিতে 3 ডিফারেন্ট চার্জিং মোডে Smart Charging 2.0 ফিচার থাকবে।

POCO C85 5G ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.4গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে। একই প্রসেসর Redmi 15C 5G ফোনেও রয়েছে। POCO C85 5G ফোনটি ভারতে অ্যান্ড্রয়েড বেস্ড HyperOS 2 সহ লঞ্চ করা হতে পারে।

POCO C85 5G ফোনটিতে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9 ইঞ্চির এইচডি + ডিসপ্লে দেওয়া হতে পারে। কোম্পানির জানানো তথ্য অনুযায়ী POCO C85 5G ফোনটিতে ওয়াটারড্রপ নচ এলসিডি স্ক্রিন থাকবে। এই ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট এবং 800 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।

POCO C85 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ফটোগ্রাফির জন্য ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

POCO C85 5G ফোনটি লো বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে। এই ফোনটির প্রাথমিক দাম 12 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে। আপকামিং POCO C85 5G ফোনটি ভারতের বাজারে Samsung Galaxy M17, OPPO K13x, Infinix Note 50x এবং Vivo T4x সহ Redmi 15C 5G ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here