গত সেপ্টেম্বর মাসে শাওমি তাদের হোম মার্কেট চীনে কোম্পানির ’17’ নাম্বার সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজের অধীনে Xiaomi 17, 17 Pro এবং 17 Pro Max ফোনগুলি পেশ করা হয়েছিল। কোম্পানি এবার এই সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হিসাবে Xiaomi 17 Ultra লঞ্চ করবে বলে খবর পাওয়া যাচ্ছে। এই ফোনটিও প্রথমে চীনে পেশ করা হবে। আগামী 26 ডিসেম্বর এই ফোনটি লঞ্চ করা হবে বলে জানা গেছে।
হুয়াই সেন্ট্রাল ওয়েবসাইটের মাধ্যমে Xiaomi 17 Ultra ফোনের লঞ্চ ডেট প্রকাশ্যে এসেছে। মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোর মাধ্যমে টিপস্টার স্মার্টপিকাচু জানিয়েছেন 26 ডিসেম্বর চীনে Xiaomi 17 Ultra ফোনটি পেশ করা হবে। লিক অনুযায়ী আগামী সপ্তাহ থেকে চীনে ফোনটির প্রিঅর্ডার শুরু হয়ে যাবে এবং বুকিং শুরুর 10 দিন পর ফোনের দাম ঘোষণা করা হবে।
লিক থেকে জানা গেছে চীনে 15 ডিসেম্বর থেকে Xiaomi 17 Ultra ফোনটির প্রিঅর্ডার লাইভ করে দেওয়া হবে এবং চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। দশ দিনের বুকিং উইন্ডোর পর 26 ডিসেম্বর Xiaomi 17 Ultra ফোনটি অফিসিয়ালি লঞ্চ করা হবে। লিক অনুযায়ী চীনে এই ফোনটি 12GB এবং 16GB RAM ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। এই ফোনটির প্রাথমিক দাম ভারতীয় কারেন্সি অনুযায়ী 85 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে।
মনে করিয়ে দিই চীনে Xiaomi 15 Ultra 5G ফোনটির 12GB RAM + 256GB storage ভেরিন্ট 6499 yuan দামে লঞ্চ করা হয়েছিল। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 82,699 টাকার কাছাকাছি। একইভাবে ফোনটির 16GB RAM + 1TB storage মডেলের দাম রাখা হয়েছিল 7799 yuan অর্থাৎ প্রায় 99,199 টাকা। অর্থাৎ বোঝাই যাচ্ছে আপকামিং Xiaomi 17 Ultra ফোনের টপ মডেলের দাম এক লক্ষ টাকার চেয়ে বেশি হবে।
প্রসেসিঙের জন্য এই আপকামিং ফোনে সবচেয়ে শক্তিশালী কোয়ালকম চিপসেট Snapdragon 8 Elite Gen 5 দেওয়া হতে পারে। জানিয়ে রাখি সিরিজের Xiaomi 17 Pro এবং 17 Pro Max ফোনেও এই একই চিপসেট যোগ করা হয়েছে। 3nm আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.63GHz থেকে 4.6GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। এআই ক্ষমতার জন্য এতে Hexagon NPU এবং ভালো নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য X85 5G Modem RF System রয়েছে।
লিক অনুযায়ী Xiaomi 15 Ultra 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে 1-ইঞ্চির 50MP OmniVision OV50X প্রাইমারি সেন্সর যোগ করা হতে পারে। এর সঙ্গে 200MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 15 Ultra 5G ফোনে 7,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 120W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। মনে করিয়ে দিই চীনে Xiaomi 17 ফোনটি 7000mAh ব্যাটারি, Xiaomi 17 Pro ফোনটি 6300mAh ব্যাটারি এবং Xiaomi 17 Pro Max ফোনটি 7500mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে।












