গত সেপ্টেম্বর মাসে Honor তাদের Honor X7d এবং Honor X9d স্মার্টফোনগুলি লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই স্মার্টফোনগুলির মাঝের Honor X8d মডেলটি গ্লোবাল বাজারে পেশ করেছে। রাশিয়ার রিটেইল সাইটের মাধ্যমে স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। এর মাধ্যমে স্মার্টফোনের ফটো, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor X8d স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।
Honor X8d স্মার্টফোনটিতে 1080 x 2392 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে। অন্যদিকে Honor X7d এবং Honor X9d স্মার্টফোনগুলিতে 6.79 ইঞ্চির ডিসপ্লে রয়েছে।
Honor X8d স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড বেস্ড MagicOS সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.9GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 6s 4G Gen 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। জানিয়ে রাখি Honor X7d স্মার্টফোনটিতে Snapdragon 6s Gen 3 প্রসেসর এবং Honor X9d স্মার্টফোনে Snapdragon 6 Gen 4 প্রসেসর যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Honor X8d স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 5 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। Honor X9d 5G স্মার্টফোনটিতে একই ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছিল।
পাওপ্যার ব্যাকআপের Honor X8d স্মার্টফোনটিতে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনটিতে 45 ওয়ার্ড ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ব্যাটারি Honor X9d স্মার্টফোনের 8300mAh ব্যাটারির চেয়ে ছোট এবং Honor X7d স্মার্টফোনটির 6500mAh ব্যাটারির চেয়ে বড়।
জলের ছিটে এবং ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য স্মার্টফোনটিতে IP65 রেটিং দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটির থিকনেস 7.5mm এবং ওজন 188 গ্রাম। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত স্মার্টফোনটির নাম জানানো হয়নি, তবে রাশিয়ার বাজারে এটি blue, grey এবং black কালার অপশনে সেল করা হয়।











