Gravity AI Series AC লাইন‌আপ লঞ্চ করেছে Haier, AI-AtmoX টেকনোলজি সহ পাওয়া যাবে স্মার্ট কুলিং

Haier তাদের ‘AI ফর Air’ ইভেন্টের মঞ্চ থেকে ভারতের বাজারে Gravity AI Series Air Conditioners লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এটি এখনও পর্যন্ত ব্র্যান্ডের সবচেয়ে প্রিমিয়াম এবং AI-ইন্টিগ্ৰেটেড AC সিরিজ। এটি AI-AtmoX প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে ভারতীয় আবহাওয়া, ইউজারদের প্যাটার্ন এবং রিয়েল টাইম পরিবেশ হিসাবে অ্যাডজাস্টমেন্ট করা যায়। এই সিরিজে কুলিং এবং এনার্জি সেভিংসের দারুণ কম্বিনেশন পাওয়া যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই AI-AC সিরিজ ভারতে ইন্টেলিজেন্ট কুলিঙের নতুন স্ট্যান্ডার্ড সেট করতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই এসির ফিচার এবং দাম সম্পর্কে।

তিনটি কোর পিলারের ওপর ভিত্তি করে নতুন Gravity AI Series ACs পেশ করা হয়েছে। এগুলি হল AI ফর সেভিংস, AI ফর কমফোর্ট এবং AI ফর সার্ভিস। এইসব এসিতে AI Climate Control 2.0 টেকনোলজি রয়েছে, যা ইউজারদের কুলিং প্যাটার্ন শিখে পার্সোনালাইজড কমফোর্ট দিতে সক্ষম। এর সঙ্গে Dynamic Environmental Adaptation ফিচার ঘরের ভেতর ও বাইরের তাপমাত্রা বিচার করে এসির পারফরমেন্স রিয়েল-টাইম পরিবর্তন করতে পারে।

Haier জানিয়েছে ব্র্যান্ড ভারতের প্রথম অটো ক্লিন আউটডোর টেকনোলজি সহ কোম্পানির স্থান দখল করেছে। এই সিরিজের ODU নিজে থেকে reverse-airflow এর মাধ্যমে আউটডোর ইউনিট পরিস্কার করতে পারে। আবার ইনডোর ইউনিট প্রত্যেক 240 ঘন্টায় AI Frost Self-Clean পদ্ধতিতে নিজেকে ক্লিন করে নেয়। এই সিরিজের AI Target Cooling ফিচার যেদিকে ইউজার বসে আছেন সেদিকে এয়ার ফ্লো ডাইরেক্ট করে। আবার AI Pre-Cooling ফিচার 100 মিটার জিওফেন্সের মধ্যে এলেই ঘর আগে থেকে ঠান্ডা করে দেয়। এছাড়াও মাল্টি-লেভেল AI Eco মোড রিয়েল-টাইম এনার্জি অপ্টিমাইজেশন দিতে সক্ষম।

নতুন Gravity AI Series ACs এর প্রাথমিক দাম রাখা হয়েছে 49,990 টাকা। এইসব এসি Morning Mist, Moon Stone Grey, Midnight Dream এবং White কালার অপশনে চারটি মডেলে পেশ করা হয়েছে। এগুলি হল HSU19G-MZAIM5BN-INV, HSU19G-MZAIS5BN-INV, HSU19G-MZAID5BN-INV এবং HSU19G-MZAIW5BN-INV। এইসব এসি অনলাইন এবং অফলাইন উভয় প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করা হবে।

এই এসিতে AI-AtmoX Power Manager নামক স্মার্ট এনার্জি অ্যানালাইজ সিস্টেম দেওয়া হয়েছে, যা গ্ৰাফিক্যাল ট্র্যাকিং, মোড ওয়াইজ পাওয়ার ইউসেজ, রিয়েল-টাইম কস্ট ডিসপ্লে এবং কাস্টম এনার্জি সেভিংস টার্গেট দিতে সক্ষম। AI Climate Control 2.0 ফিচার ইউজারদের অভ্যাস, ঘর, আবহাওয়া এবং তাপমাত্রা বুঝে ওভার কুলিং আটকায়। এক‌ই সঙ্গে এই ফিচার প্রয়োজন অনুযায়ী কুলিং দিতে পারে। AI Target Cooling এবং AI Pre-Cooling ফিচারগুলি পার্সোনালাইজেশনের নতুন রেকর্ড গড়বে। এছাড়াও Supersonic Cooling মাত্র 10 সেকেন্ডের মধ্যে ইন্সট্যান্ট কুলিং দিতে সক্ষম বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here