BSNL পেশ করলো 168 টাকার নতুন প্ল‍্যান, 90 দিনের ভ‍্যালিডিটির সঙ্গে পাওয়া যাবে অজস্র সুবিধা

প্রাইভেট কোম্পানিগুলিকে তাদের প্ল‍্যানের দৌলতে টেক্কা দিয়ে চলা সরকারি কোম্পানি BSNL আরও একবার একটি নতুন প্ল‍্যান নিয়ে এলো। কোম্পানি দীর্ঘদিন ধরেই নতুন প্ল‍্যান লঞ্চ করার সঙ্গে সঙ্গে পুরোনো প্ল‍্যান আপডেট করে গ্ৰাহকদের আকর্ষণ করার চেষ্টা করছে।

TikTok এ শেয়ার হলো আত্মহত্যার ভিডিও, আরও একবার প্রশ্নের কাঠগড়ায় এই জনপ্রিয় অ্যাপ

এই উদ্দেশ্য নিয়েই কোম্পানি এবার বিদেশে পাড়ি দেওয়া গ্ৰাহকদের জন্য 168 টাকার নতুন ইন্টারন‍্যাশনাল রোমিং প্ল‍্যান পেশ করলো। আপাতত এই প্ল‍্যানটি শুধুমাত্র কেরলে কার্যকর করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই নতুন প্ল‍্যানে গ্ৰাহকরা কি কি সুবিধা পাবেন।

যদি আপনি BSNL ইউজার হয়ে থাকেন এবং বেশিরভাগ সময় ইন্টারন‍্যাশনাল রোমিঙে থাকেন তবে এটি আপনার জন্য বেস্ট প্ল‍্যান। এই প্ল‍্যানটি একটি প্রমোশনাল অফার হিসেবে চালু করা হয়েছে।

MI Days : শাওমি দিচ্ছে তাদের স্মার্টফোনে 6,500 টাকা পর্যন্ত ছাড়

BSNL এর এই প্ল‍্যানটি কেবলমাত্র আগামী 9 সেপ্টেম্বর, 2019 পর্যন্ত বৈধ। 90 দিনের ভ‍্যালিডিটিওয়ালা এই ইন্টারন‍্যাশনাল রোমিং প্ল‍্যানে কোনো কলিং বা ডেটা বেনিফিট দেওয়া হচ্ছে না। কিন্তু এই প্ল‍্যানে অ্যাক্টিভ ইন্টারন‍্যাশনাল রোমিং সার্ভিস পাওয়া যাবে।

কোম্পানি কিছু দিন আগে অভিনন্দন-151 নামে 151 টাকা দামের‌ই একটি প্ল‍্যান পেশ করেছিল। এই প্ল‍্যানে ইউজারদের প্রতিদিন 1 জিবি ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে। এর সঙ্গে প্রতিদিন 100টি করে ফ্রি এসএম‌এসের সঙ্গে আনলিমিটেড লোকাল, এসটিডি ও রোমিং কলের সুবিধা পাওয়া যায়। সবচেয়ে বড়ো কথা এই প্ল‍্যানের রোমিং কলের বেনিফিট দিল্লি ও মুম্বাই সার্কেলেও কার্যকর।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here