লঞ্চের আগেই FCC এবং IMEI প্ল্যাটফর্মে দেখা গেল Xiaomi 17 Ultra ফোনের গ্লোবাল মডেল, প্রকাশ্যে এল গুরুত্বপূর্ণ ডিটেইলস

Xiaomi এর আপকামিং ফ্ল্যাগশিপ Xiaomi 17 Ultra ফোনের নতুন আপডেট প্রকাশ্যে এসেছে। এই ফোনের গ্লোবাল ভেরিয়েন্ট FCC সার্টিফিকেশন ডেটাবেস এবং IMEI ডেটাবেসে লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের সফটওয়্যার, কানেক্টিভিটি এবং গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কেও জানা গেছে। জানিয়ে রাখি এর আগে ফোনের ইমেজ এবং ফিচার ডিটেইলস লিক হয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফ্ল্যাগশিপ Xiaomi 17 Ultra ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

FCC লিস্টিঙে Xiaomi 17 Ultra গ্লোবাল ভেরিয়েন্ট 2512BPNDAG এবং FCC ID 2AFZZ2512BPN মডেল নাম্বার সহ দেখা গেছে। লিস্টিং অনুযায়ী এই ফোনটি HyperOS 3 এবং Android 16 অপারেটিং সিস্টেম সহ কাজ করে। এছাড়া FCC E-label লিস্টিং অনুযায়ী ফোনটি ইউরোপীয় বাজারে সেল করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। এর ফলে Xiaomi 17 Ultra ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে আশা করা হচ্ছে।

FCC লিস্টিং অনুযায়ী কানেক্টিভিটির জন্য Xiaomi 17 Ultra ফোনটিতে GSM / GPRS, WCDMA, 4G LTE এবং 5G নেটওয়ার্ক সাপোর্ট দেওয়া হবে। একইসঙ্গে ফোনটিতে Wi-Fi 4, Wi-Fi 5, Wi-Fi 6 এবং লেটেস্ট Wi-Fi 7 (802.11be) সহ 2.4GHz, 5GHz ও 6GHz ব্যান্ড থাকবে বলে জানা গেছে। এছাড়া এতে Bluetooth BR/EDR/LE এবং NFC সাপোর্ট করবে বলে কনফার্ম জানানো হয়েছে।

 

FCC সার্টিফিকেশন অনুযায়ী আপকামিং Xiaomi 17 Ultra ফোনটিতে ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হবে। লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে Wireless Power Transfer (WPT) ফিচার 110–148kHz রেঞ্জে সাপোর্ট করে। তবে এখনও পর্যন্ত ওয়্যারলেস চার্জিঙের সঠিক ওয়াটেজ সম্পর্কে জানা যায়নি। একইসঙ্গে IMEI ডাটাবেসে উপস্থিত 2512BPNDAG মডেল নাম্বার অফিসিয়ালি Xiaomi 17 Ultra ফোনের হবে বলে জানানো হয়েছে।

গত কয়েক সপ্তাহ আগে Xiaomi 17 Ultra ফোনের স্পাই ছবি প্রকাশ্যে এসেছিল। এই ইমেজের মাধ্যমে ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আভাস পাওয়া গিয়েছিল। এই ক্যামেরা সেটআপে OmniVision OV50X 1-ইঞ্চির 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে।

একইসঙ্গে 200MP Samsung ISOCELL HP5 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। একইভাবে ফোনটিতে 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা যোগ করা হবে বলে জানা গেছে।

আগের প্রকাশ্যে আসা লিক ও রিপোর্ট অনুযায়ী আপকামিং ফোনে লেটেস্ট Qualcomm Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 17 Ultra ফোনটিতে 6,000mAh থেকে 7,000mAh ক্ষমতাসম্পন্ন বড় ব্যাটারি থাকতে পারে। এই পাওয়ার ইউজারদের জন্য বড় আপগ্রেড।

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী হোম মার্কেট চীনে Xiaomi 17 Ultra ফোনটি 2025 সালের 26 ডিসেম্বর লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে আপাতত গ্লোবাল লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে রিপোর্ট অনুযায়ী 2026 সালের শুরুতেই গ্লোবাল বাজারে ফোনটি সেল করা হতে পারে।

যারা DSLR এর মতো ফটোগ্রাফি, হাই জুম, প্রিমিয়াম বিল্ড এবং শক্তিশালী চিপসেট সহ ফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং Xiaomi 17 Ultra ফোনটি লঞ্চ করা হতে পারে। এই ফোনটি Samsung Galaxy S25 Ultra, iPhone 16 Pro Max এবং Vivo X300 Pro ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

যারা এমনই একটি ফোন কেনার কথা ভাবছেনম, তাদের জন্য Xiaomi 17 Ultra ফোনটি দারুণ অপশন। ইউজাররা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here