Honor তাদের ফোল্ডেবল সেগমেন্টে নতুন রেকর্ড গড়তে চলেছে। আগে Honor Magic V5 ফোনটি 6,100mAh ব্যাটারি সহ চীনে লঞ্চ করা হয়েছিল। সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী আপকামিং Honor Magic V6 ফোনটি ব্যাটারির দিক দিয়ে এগিয়ে থাকতে পারে, কারণ ফোনটি 7200mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে লেটেস্ট প্রসেসর সহ পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Honor Magic V6 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
টিপসটার Digital Chat Station এর বক্তব্য অনুযায়ী Honor Magic V6 ফোনটি লেটেস্ট Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে এটি ডেবলপমেন্ট স্টেজে থাকতে পারে। লিক অনুযায়ী ফোনটি দুটি আলাদা আলাদা ব্যাটারি সহ টেস্ট করা হচ্ছে।
জানা গেছে যে Honor Magic V6 ফোনটির প্রথম ভেরিয়েন্টে 6,900mAh ডুয়েল-সেল ব্যাটারি থাকতে পারে, অন্যদিকে দ্বিতীয় ভেরিয়েন্টে বড় 7,200mAh ব্যাটারি দেওয়া হতে পারে। বিশেষত্ব হল Magic V5 ফোনটি চীনে দুটি ব্যাটারি অপশনে লঞ্চ করা হয়েছিল। এতে 5,820mAh এবং 6,100mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। টিপস্টারের বক্তব্য অনুযায়ী Magic V6 ফোনটির ব্যাটারি অন্যান্য ব্র্যান্ডের ফোল্ডেবল স্মার্টফোনের তুলনায় প্রায় 1,000mAh বেশি রাখা হতে পারে। এর ফলে ফোনটি এই সেগমেন্টের আকর্ষণীয় মডেল হয়ে উঠতে পারে।
আপাতত চার্জিং ফিচার সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে লিক অনুযায়ী Honor Magic V6 ফোনটিতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। একইসঙ্গে বর্তমান ইঞ্জিনিয়ারিং প্রোটোটাইপে 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে বলে জানা গেছে। এছাড়া 3x অপটিক্যাল জুম সাপোর্টেড মিড-টিয়ার পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে।
লিক অনুযায়ী এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও Honor Magic V6 ফোনটি আল্ট্রা-থিন ডিজাইন সহ বাজারে লঞ্চ করা পারে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার দেওয়া হতে পারে। এছাড়া ফোল্ডেবল স্মার্টফোনের ক্ষেত্রে এই ধরনের ফিচারগুলিকে বেশি গুরুত্ব দেওয়া থাকে।
এখনও পর্যন্ত Honor Magic V6 ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট জানানো হয়নি। তবে ফোনটি 2026 সালের দ্বিতীয় কোয়ার্টারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
যারা ফোল্ডেবল ফোনে দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী চিপসেট এবং অ্যাডভান্স ক্যামেরা সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং Honor Magic V6 ফোনটি সেরা অপশন হতে পারে। এই ফোনটি 2026 সালে আসন্ন Oppo Find N6 এবং Samsung Galaxy Z Fold সিরিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা ফোল্ডেবল ফোনে বড় ব্যাটারি, ফ্ল্যাগশিপ পারফরমেন্স এবং প্রিমিয়াম ফিচার সহ ফোন কিনতে চাইছেন, তাদের জন্য Honor Magic V6 ফোনটি একটি দারুণ অপশন হতে পারে। ইউজাররা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আপাতত প্রকাশ্যে আসা তথ্যগুলি লিক এবং ধারনা হিসাবে মনে করা হচ্ছে।











