প্রকাশ্যে এল ভারতে Lava Blaze Duo 3 ফোনের লঞ্চ টাইমলাইন, লিক হল দাম ও স্পেসিফিকেশন

শীঘ্রই Lava তাদের নতুন Lava Blaze Duo 3 স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করতে পারে। লেটেস্ট লিক অনুযায়ী 2025 সালের ডিসেম্বর মাসে ভারতে ফোনটি পেশ করা হতে পারে। টিপস্টার আপকামিং ফোনের লঞ্চ টাইমফ্রেম সহ গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং সম্ভাব্য দাম সম্পর্কেও জানিয়েছে। তাই বাজেট রেঞ্জে নতুন স্মার্টফোন অপশন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Lava Blaze Duo 3 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X এ টিপস্টার সঞ্জু চৌধরি আপকামিং Lava Blaze Duo 3 ফোনের ডিটেইলস শেয়ার করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী ফোনটিতে FHD+ রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। একইসঙ্গে তিনি জানিয়েছেন ফোনটিতে 1.6 ইঞ্চির একটি সেকেন্ডারি ডিসপ্লে থাকতে পারে। 2024 সালের ডিসেম্বর মাসে লঞ্চ হওয়া Lava Blaze Duo ফোনটিতেও একই প্যাটার্ন দেখা গিয়েছিল। এই সেকেন্ডারি স্ক্রিনের মাধ্যমে নোটিফিকেশন, কল অ্যালার্ট এবং কিছু বেসিক ফাংশনের উপভোগ করা যাবে।

Lava Blaze Duo 3 ফোনটিতে MediaTek Dimensity 7060 প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটি 6GB LPDDR5 RAM ও 128GB UFS 3.1 স্টোরেজ অপশনে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং 33W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। পারফরমেন্সের দিক দিয়ে এই ফোনটি সেগমেন্টে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

Lava Blaze Duo 3 স্মার্টফোনটির ব্যাক প্যানেলে 50MP Sony IMX752 প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে বলে জানা গেছে। একইভাবে ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিক দিয়ে ফোনটির থিকনেস মাত্র 7.55mm পাতলা এবং ওজন প্রায় 181 গ্রাম হতে পারে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP64 রেটিং থাকতে পারে বলে আশা করা হচ্ছে।

প্রকাশ্যে আসা পোস্ট অনুযায়ী ভারতে Lava Blaze Duo 3 ফোনটি প্রায় 15,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে। এই প্রাইস রেঞ্জে AMOLED ডিসপ্লে, Dimensity চিপসেট ও ডুয়েল ডিসপ্লে সহ ফোনটি চমৎকার অপশন হয়ে উঠতে পারে। এছাড়া ভারতের বাজারে Lava Blaze Duo 3 ফোনটি Redmi Note 14, Realme Narzo 90X এবং iQOO Z10x ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।

যারা 15,000 টাকা বাজেট রেঞ্জে ভারতীয় ব্র্যান্ডের স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Lava Blaze Duo 3 ফোনটি ভালো অপশন হতে পারে। ইউজাররা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here