Motorola Signature ফোনটি সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে টিজ করার পর থেকেই ইউজাররা অধীর আগ্রহে এই ফোনটির জন্য অপেক্ষা করছে। কোম্পানি এখনও তাদের আপকামিং ফোনের ফটো এবং স্পেসিফিকেশন তথ্য শেয়ার করেনি, তবে ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়েছে। কোম্পানি জানিয়েছে আগামী 7 জানুয়ারি Motorola Signature স্মার্টফোনটি লঞ্চ করা হবে।
7 জানুয়ারি ভারতের বাজারে Motorola Signature স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই দিন তাদের ফোনের দাম, সেল ডেট, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে জানানো হবে। শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। তাই এই শপিং সাইটের মাধ্যমেই Motorola Signature স্মার্টফোনটি সেল করা হবে। কোম্পানির টিজার অনুযায়ী ফোনটি মিড রেঞ্জ স্পেসিফিকেশনের পাশাপাশি প্রিমিয়াম লুক এবং আস্লিম ডিজাইন সহ লঞ্চ করা হবে।
When everything looks the same,
Signature Class stands apart.
A new era begins.#ComingSoon #SignatureClassComingSoon pic.twitter.com/giUx2TsCf0— Motorola India (@motorolaindia) December 30, 2025
জানিয়ে রাখি গত কাল আমরা জানতে পেরেছিলাম Motorola 6 জানুয়ারি একটি গ্লোবাল লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত করতে চলেছে। এই ইভেন্টের মঞ্চ থেকে নতুন স্মার্টফোনটি লঞ্চ করা হবে। লিক অনুযায়ী আপকামিং ফোনটি Motorola Edge 70 Ultra নামে পেশ করা হবে বলে জানা গেছে। অন্যদিকে এই দিন অর্থাৎ 6 জানুয়ারি চীনের বাজারে Motorola X70 Air Pro ফোনটি লঞ্চ করা হবে। এই দুটি একই স্মার্টফোন হবে বলে জানানো হয়েছে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী মোটোরোলা ফোনটি ভারতের বাজারে Motorola Signature নামে পেশ করা হবে।
অর্থাৎ একই মডেল চীনের জন্য Motorola X70 Air Pro, গ্লোবাল বাজারে Motorola Edge 70 Ultra এবং ভারতের বাজারে Motorola Signature আলাদা আলাদা নামে লঞ্চ করা হতে পারে। 6 জানুয়ারি X70 Air Pro ফোনটি এবং ঠিক একদিন পর 7 জানুয়ারি Motorola Signature ফোনটি ভারতে পেশ হতে চলেছে। যদি কোম্পানির পক্ষ থেকে তাদের চীন, গ্লোবাল এবং ভারতের মডেলের মধ্যে স্পেসিফকেশনের পরিবর্তন ছাড়াই Motorola Signature ফোনটি ভারতে লঞ্চ করে, তাহলে আমরা ভারতীয় লঞ্চের ঠিক একদিন আগেই ফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে জানতে পারব।
লিক অনুযায়ী Motorola Signature ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। সম্প্রতি ভারতে OnePlus 15R স্মার্টফোনটি এই একই প্রসেসরের সহ পেশ করা হয়েছে। বর্তমানে ভারতে শুধুমাত্র OnePlus 15R ফোনটি এই প্রসেসর সহ সেল করা হচ্ছে। অন্যদিকে Motorola Signature ফোনটি এই প্রসেসর সহ দ্বিতীয় স্মার্টফোন হতে চলেছে।
এটি 3nm ফ্যাব্রিকেশনে তৈরি 3.32GHz থেকে 3.8GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 5 অক্টা-কোর প্রসেসর। লিক অনুযায়ী ভারতে Motorola Signature ফোনটি 12GB RAM এবং টপ ভেরিয়েন্টে 512GB স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে বেশ কিছু লিকের মাধ্যমে ফোনটিতে 16GB RAM দেওয়া হতে পারে বলে জানা গেছে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Motorola Signature ফোনটিতে 6.7 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই OLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।একইসঙ্গে ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য Motorola Signature ফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হতে পারে।
লিক অনুযায়ী এই ফোনটিতে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে। এই পেরিস্কোপ লেন্সটির ফোকাল লেন্থ 12–71mm, এর ফলে লং-রেঞ্জ ফটোগ্রাফি এবং দুর্দান্ত পোর্ট্রেট শট তোলা যাবে। এই ফোনটিতে Sony LYTIA লেন্স থাকতে পারে বলে শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত আপকামিং ফোনের ক্যামেরা সেন্সরগুলির মেগাপিক্সেল সম্পর্কে জানানো হয়নি। তবে এতে OIS (অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন) ফিচার দেওয়া হবে বলে জানা গেছে।
লিক অনুযায়ী যদি Motorola Signature ফোনটি গ্লোবাল বাজারে Motorola Edge 70 Ultra নামে লঞ্চ করা হয়, তাহলে এটি 15 ডিসেম্বর ভারতে লঞ্চ হওয়া Motorola Edge 70 ফোনের সাক্সেসার হবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি Motorola Edge 70 ফোনটি 29,999 টাকা দামে Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে 6.67 ইঞ্চির 1.5K pOLED ডিসপ্লে, 5000mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল সেলফি সেন্সর দেওয়া হয়েছে। তবে এটি ফোনের আসল নাম বা রিব্র্যান্ডেড ভার্সন কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কনফার্ম জানানো হয়নি। তাই প্রকাশ্যে আসা তথ্যগুলি শুধুমাত্র লিক বলেই মনে করা হচ্ছে।












