Dimensity 8500 Elite প্রসেসর সহ লঞ্চ হল বিশ্বের প্রথম Honor Power 2 স্মার্টফোন, রয়েছে 10080mAh ব্যাটারি

টেক ব্র্যান্ড অনার অফিসিয়ালি তাদের নতুন Honor Power 2 5G স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। এই ফোনটি বিশ্বের প্রথম MediaTek Dimensity 8500 Elite প্রসেসর সহ স্মার্টফোনের স্থান জিতে নিয়েছে। লুকের দিক থেকে এই নতুন ফোনটি অনেকটা iPhone 17 Pro Max ফোনের মতো দেখতে। 10080mAh ব্যাটারি সহ এই শক্তিশালী ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Honor Power 2 5G ফোনে লেটেস্ট MediaTek Dimensity 8500 Elite প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি এই নতুন চিপসেট সহ বিশ্বের প্রথম স্মার্টফোন। এই প্রসেসরটি 2.2GHz থেকে 3.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 2.4 মিলিয়ন আনটুটু স্কোর পেয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য Mali-G720 MC8 GPU যোগ করা হয়েছে।

Honor Power 2 5G ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ফোনটির ব্যাটারি। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 10080mAh ব্যাটারি রয়েছে। এই ফোনে 6 বছরের ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 80W ফাস্ট ওয়্যার্ড চার্জিং ফিচার সহ 27W ওয়্যার্ড রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এই ফোনে বাইপাস চার্জিং ফিচার যোগ করা হয়েছে, যা হেভি প্রসেসিঙের সময় এই ফোনটির ব্যাটারির বদলে সরাসরি প্রসেসরে পাওয়ার দেবে।

চীনের বাজারে Honor Power 2 5G ফোনটিতে 2640 x 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.79-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই ফ্ল্যাট স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3840Hz ডিমিং এবং 8000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এর সঙ্গে এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Honor Power 2 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর এবং 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Honor Power 2 5G ফোনে IP66, IP68, IP69, IP69K রেটিং যোগ করা হয়েছে। এইসব রেটিং ফোনটিকে জল ও ধূলোর পাশাপাশি বিভিন্ন ধরনের তরল পদার্থ ও গরম চা-কফি থেকেও সুরক্ষিত রাখবে। কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 6, Bluetooth 6.0, NFC ও OTG ফিচার রয়েছে। এই ফোনে six-wing antenna system দেওয়া হয়েছে, যা সিগন্যাল বুস্টের পাশাপাশি বিভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যান্ডে ট্রান্সমিশন করতে সক্ষম।

চীনে Honor Power 2 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 12GB RAM + 256GB storage যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 2699 yuan অর্থাৎ প্রায় 34,899 টাকা। এক‌ইভাবে 12GB RAM + 512GB storage সহ ফোনটির টপ মডেল 2999 yuan অর্থাৎ প্রায় 38,799 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি Sunrise Orange, Midnight Black এবং Snow White কালার অপশনে পেশ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here